বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‍‍`আমি ছাড়া ট্রাম্পের ওপর কারও আস্থা ছিল না‍‍`

আন্তর্জাতিক ডেস্ক :‘‌অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে রেহাই পেতে চাইছে ডেমোক্রেটিকরা। ’‌ মার্কিন নির্বাচনে কলকাঠি নাড়ার অভিযোগ এভাবেই উড়িয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

putin-vladimir

 

মস্কোয় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‌নির্বাচনে হারের পর মুখ দেখানোই দায় হয়ে পড়েছে ডেমোক্রেটিকদের। দোষ চাপানোর জন্য এখন হন্যে হয়ে অন্য কাউকে খুঁজছে তারা। তবে হারের দায় নেওয়া শিখতে হবে তাদের। ’‌
ডোনাল্ড ট্রাম্পের জয় প্রসঙ্গে পুতিন বলেন, ‘‌সাধারণ মানুষের মন বুঝতে পেরেছিলেন ট্রাম্প। তাই শেষপর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন। আমি ছাড়া তার ওপর কারও বিশেষ আস্থা ছিল না। ’‌ নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগে থেকেই ডেমোক্র্যাটস এবং তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের ই-মেইল হ্যাক নিয়ে মস্কোকে দুষছে আসছে ওবামা শিবির। সম্প্রতি মার্কিন গুপ্তচর সংস্থা এফবিআই স্বয়ং তাতে সায় দেয়। ইমেইল হ্যাক তদন্তের রিপোর্ট জানায়, ট্রাম্পকে ভোটে জিতিয়েছে রাশিয়াই। শুধুমাত্র নির্দেশ দেওয়াই নয়, ব্যক্তিগতভাবে হ্যাকিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেছেন পুতিন।

তবে শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন। হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সব অভিযোগ খারিজ করেছেন। পুতিনের দাবি, ‘‌কে বা কারা ইমেইল হ্যাক করেছিল সেটা গুরুত্বপূর্ণ নয়। হ্যাকিংয়ের পর যে তথ্য সামনে এসেছিল সেগুলো অস্বীকার করার উপায় আছে কি?’‌

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা