বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তিন তালাক’ চান না ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :‘তিন তালাক’ প্রথা তুলে দেয়ার পক্ষে সরব হয়েছেন ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর। এই প্রথাকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে আকবর বলেন ‘মুসলিম সমাজে বিবাহের সময় পুরুষ ও নারীর উভয়ের সম্মতি নেয়া হয়, নারীর সম্মতি ছাড়া মুসলিম সমাজে বিয়েই সম্ভব হয় না। তবে তালাকের সময় ওই নারীর সম্মতি নেয়া হবে না কেন। ইসলামে তালাকের স্থান রয়েছে ভারতের সংবিধানেও তালাকের স্থান রয়েছে। ইসলামে বলাই হয়েছে জোর করে কিংবা বাধ্য করে কোন নারীকে তালাক দেয়া যাবে না’।

image-12468

শনিবার কলকাতার রোটারি সদনে আয়োজিত ‘মুসলিম ওমেন ইন দ্য প্রেজেন্ট টাইমস’ শীর্ষক এক আলোচনা সভায় আকবর আরও বলেন ‘বিশ্বের শতাধিক দেশে যেভাবে এই তিন তালাকের পরিবর্ত এসেছে ঠিক সেভাবেই ভারতেও এই পরিবর্তন দরকার। বিবাহ একটা পবিত্র বন্ধন সেখানে এদেশে এক মিনিটের মধ্যেই বিবাহিত মুসলিম নারীদের জীবন নষ্ট করে দেয়া হবে- এটা কোনভাবেই চলতে পারে না। অবিলম্বে এটা বন্ধ করা উচিত। মুসলিম, হিন্দুসহ সকল নারীদের পুরো অধিকার দেয়া উচিত। কারণ এখন নারী-পুরুষের সমান অধিকারের প্রশ্ন’।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অভিমত ‘যদি কোন দেশকে সামনের দিকে অগ্রসর হতে হয় এবং অর্থনৈতিকভাবে এগোতে হয় তবে নারীদেরকেও আমাদের সঙ্গে নিতে হবে। যদি কোন নারীকে পিছনে ফেলে রাখা হয় তবে ভারত এবং এর অর্থনীতি কোন ভাবেই এগোতে পারে না। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ হল নারী এবং আমাদের সকলকে একসঙ্গে নিয়েই সামনের দিকে অগ্রসর হতে হবে’।

‘তালাক’ শব্দকে ঘিরে ইতিমধ্যেই ভারত জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। মুসলিম সম্প্রদায়ের প্রচলিত এই প্রথাটি তুলে দেয়া হবে কি না তা সুপ্রিম কোর্টের বিচারাধীন। সম্প্রতি তিন তালাকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয় শীর্ষ আদালতে। তার শুনানি চলছে। মোদি সরকার চায় তিন তালাক প্রথা তুলে দিতে। যদিও কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের বিরোধিতা করেছে মুসলিম পার্সোনাল ল’বোর্ড। সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও।

এদিন ভারতের মুসলিম পার্সনাল ল বোর্ড’ এর সমালোচনা করেন আকবর। এই বোর্ডকে ‘মুসলিম মেন ল বোর্ড’ বলে কটাক্ষ করে তিনি বলেন ‘ইসলামে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে এখানে নারী-পুরুষের অত্যাচারের কথা বলা হয়নি। কিন্তু মুসলিম পার্সনাল ল বোর্ড এখন ‘মুসলিম মেন ল বোর্ড’এ পরিণত হয়েছে। এই বোর্ড শুধুমাত্র নারী নিপীড়ন নিয়েই বেশি আগ্রহী’।

অন্যদিকে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অশোক কুমার গাঙ্গুলী তিন তালাক প্রথার বিরোধিতা করে বলেন, মুসলিম নারীকে ‘কলম’ এর সঙ্গে তুলনা করে তিনি বলেন লেখার পর কলমকে যেভাবে ছুঁড়ে ফেলা হয় ঠিক তেমনি তিন তালাক বলে মুসলিম নারীদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করা হচ্ছে। এটা কোন মতেই মেনে নেয়া যায় না। এই যে সামাজিক রীতি এর বিরুদ্ধে আমার সকলেরই সোচ্চার হওয়ার সময় এসেছে। আমি খুব খুশি যে সুপ্রিম কোর্ট এবিষয়টি নিয়ে বিচার বিবেচনা করছে। আমার আশা শীর্ষ আদালত দ্রুত এই ব্যাপারে রায় দেবে এবং এই রায় যাতে বাস্তবায়ন হয় সেব্যাপারেও উপযুক্ত পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন ‘ধর্মটা মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়। মানুষ হিসাবে যদি পরিচয় না থাকে, অস্তিত্ব না থাকে, তারা যদি বস্তুর মতো থাকে, আর কোন ধর্ম যদি এই ধারণাকে প্রশয় দেয় তবে সেই ধর্মকে আমি বিশ্বাস করি না। ধর্মের নামে মুখ বুঝে থাকা উচিত নয়’।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ