বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরফ পড়ছে সউদিতে, উল্লসিত মানুষ

 

আন্তর্জাতিক ডেস্ক :মরুর দেশ সউদি আরবের উত্তরাঞ্চলে বরফ পড়ছে। তা দেখে মহাখুশি সউদিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের বরফদর্শনের উল্লাসমুখর ভিডিওচিত্র।

image-12417-1482579769

এর একটিতে দেখা যায়, এক লোক বরফের ওপর গড়াগড়ি দিচ্ছে, যেন ওটি মরুভুমির বালির ওপর রাখা কোনো কার্পেট।

আরেক ভিডিওতে দেখা যায়, একদল লোক বরফের ওপর নাচছে, একে অন্যের দিকে বরফের বল ছুঁড়ছে, বরফে ঢেকে যাওয়া একটি গাছের চারপাশে ঘুরছে, মজা করছে। সব মিলিয়ে তারা বরফপাতকে দারুণ উপভোগ করছে। তাদের মধ্যে সব বয়সের মানুষ রয়েছে।

অনেককে দেখা যাচ্ছে, বরফের প্রচুর বল বানিয়ে গাড়ির ছাদে রাখছে, যেন ওগুলো তারা বাড়ি নিয়ে যাবে।

উল্লেখ্য, তুমুল বরফপাত সউদি আরবের উত্তরাঞ্চলীয় মরুভূমির বালুকারাশিকে আক্ষরিক অর্থেই ঢেকে ফেলেছে।