আন্তর্জাতিক বাজারে আবার কমেছে তেলের দাম
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। ২০১৬ সালের ডিসেম্বরের গত দিনগুলোতে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ৫৫ দশমকি ০৫ মার্কিন ডলার। তবে গতকাল দাম কমে হয় ৫২ দশমিক ৬৪ ডলার। আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হওয়ায় তেলের দাম কমেছে বলে জানান সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তেলের দাম কমতে শুরু করলেও বছরের বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বাজারে এ পণ্যের দাম বেশ কয়েকবার বাড়ে। বছরের মাঝামাঝিতে সবচেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি হয়েছিল। ওপেকভুক্ত কয়েকটি দেশের সমঝোতায় দাম বাড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
বছরের শেষ দিকে তেলের দাম কমে যাওয়া প্রসঙ্গে সিডনির আর্থিক প্রতিষ্ঠান অ্যাইয়ের্স অ্যালায়েন্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা জনাথন ব্যারেট বলেন, গত বছরের তুলনায় এবার আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে লাভের পরিমাণ কিছুটা কমেছে। তবে এখনো লাভে রয়েছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হওয়ার কারণেই তেলের দাম কমেছে বলে দাবি করেন তিনি।
জনাথন ব্যারেট বলেন, প্রকৃতপে ডলার এবং পণ্যদ্রব্যের দাম একইসঙ্গে ঊর্ধ্বমুখী হলে মানুষের কাছে পণ্যদ্রব্যের চাহিদাই বেশি থাকে। এ েেত্র সরবরাহ বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা দেখা দেয় না। এদিকে আগামী ২০১৭ সালের শুরুতে প্রতি ব্যারেল তেলের দাম ৬০ মার্কিন ডলারে ধরে রাখতে সমঝোতায় পৌঁছেছে ওপেকভুক্ত দেশগুলো। এজন্য উৎপাদন কমাতে সম্মত হয়েছে তারা।











