বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের প্রশংসা করলেন সাদ্দাম কন্যা

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের বর্তমান বিশৃঙ্খল অবস্থার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন সাদ্দাম হোসেনের বড় মেয়ে রাগহাদ সাদ্দাম হোসেন। তবে দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন তিনি।তার ভাষায়, ‘নতুন প্রেসিডেন্ট তার পূর্বসূরীদের চেয়ে ভিন্ন হবেন। লোকটি কেবল নেতৃত্ব দেয়ার অবস্থানে পৌঁছেছে। তবে তাতেই মনে হচ্ছে, তার রাজনৈতিক সংবেদনশীলতা রয়েছে।’

saddam-20161223141646
বাবা সাদ্দাম হোসেনের মৃত্যুর ১০ বছর পর প্রথম বারের মতো মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাতকারে কথাগুলো বলেন রাগহাদ সাদ্দাম হোসেন।২০০৩ সালে ইরাকের পতনের পর জর্দানের রাজধানীতে আশ্রয় নেন রাগহাদ। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। সিএনএনকে ফোনে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘ইরাকে আমার বাবার প্রতি যে ভুল করা হয়েছে এ ব্যাপারে অত্যন্ত সজাগ ট্রাম্প।
ট্রাম্পের প্রশংসা করলেও ইরাক হামলা ও দেশটির বর্তমান অবস্থার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ও তার দেশকে (যুক্তরাষ্ট্র) দায়ী করেন রাগহাদ সাদ্দাম হোসেন।বাবার মৃত্যুর ব্যাপারে রাগহাদ বলেন, ‘এটা এমন এক মৃত্যু যা আমাকে, আমার সন্তানকে, আমার বোনদের ও তাদের সন্তানদের এবং যারা তাকে ভালবাসে তাদের সবাইকে গর্বিত করে।’ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, ইরাক যুদ্ধের বিরোধিতা করেন তিনি। এ কারণেই তার সম্পর্কে প্রশংসাসূচক কথা বলেন সাদ্দাম কন্যা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ