বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আসাদ বাহিনী

image-54560-1482469227আন্তর্জাতিক ডেস্ক : পুনরায় আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয় সেনাবাহিনী। গত প্রায় ছয় বছরের গৃহযুদ্ধে এটি দেশটির সরকারি বাহিনীর সবচেয়ে বড় বিজয়।

এর আগে, গত সপ্তাহে ৩৫ হাজারের বেশি যোদ্ধা এবং বেসামরিক মানুষকে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেডক্রস।

এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শহরটিতে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভারী বরফের স্তূপ, কনকনে শীত আর ভাঙ্গাচোরা পরিত্যক্ত যানবাহনের কারণে শহরের নিয়ন্ত্রণ নিতে কিছুটা দেরি হয়েছে বলে জানা গেছে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে সরকারি উদ্ধার বাহিনীর আশায় বহু মানুষকে অপেক্ষা করতে হয়েছে।

তবে, সরকারি বাহিনী শহরটির দখল নেবার পর সেখানকার বাসিন্দাদের রাস্তায় নেমে পতাকা উড়িয়ে উল্লাস করতে দেখা যায়।

সেসময় তারা প্রেসিডেন্ট আসাদের নামে স্লোগান দিচ্ছিল এমন দৃশ্যও দেখানো হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে।

এদিকে, জেনেভাতে এক সংবাদ সম্মেলনে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত বলছেন, সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার কাজটি এখন নতুন করে শুরু করা হবে।

এদিকে, সিরিয়ার মানবাধিকার কর্মীরা জানিয়েছে, গতকাল ইসলামিক স্টেট গ্রুপের নিয়ন্ত্রণে থাকা শহর আল-বাবের কাছে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াই এর সময় প্রায় ৫০জন বেসামরিক মানুষ মারা গেছে।

ঐ লড়াই এ ১৪ জন তুর্কি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সেনাবাহিনী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ