,

নির্দলীয় ও দক্ষ নির্বাচন কমিশন চায় ইইউ

আন্তর্জাতিক ডেস্ক : নির্দলীয় ও দক্ষ নির্বাচন কমিশন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ব্রাসেলসে অনুষ্ঠিত বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সুশাসন ও মানবাধিকার বিষয়ক বৈঠকে এই আহ্বান জানান ইইউ।

1482378089

বাংলাদেশে আইনের শাসন ও সংখ্যালঘুদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মৃত্যুদণ্ড, রোহিঙ্গা পরিস্থিতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক শান্তি চুক্তি, মৌলিক শ্রমাধিকার, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ও সুষ্ঠু শ্রম ব্যবস্থাপনা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ শহীদুল হক বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান আঞ্চলিক ডিভিশনের প্রধান ভেরোনিকা কোডি ইইউ-এর নেতৃত্ব দেন। এ বৈঠকের আগে ইইউ সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও’র সঙ্গে বৈঠক ও পরামর্শ করেছে।

ইইউ’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুশাসন ও মানবাধিকার বিষয়ে ইইউ-বাংলাদেশ সহযোগিতা চুক্তির আওতায় দুই পক্ষই মনে করে দ্বিপাক্ষিক সম্পর্কের মূলভিত্তি হল মানবাধিকার। বৈঠকে ইইউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, মৃত্যুদণ্ড, মতপ্রকাশ ও সভা করার স্বাধীনতা, সুশীল সমাজের কাজের ক্ষেত্র সংকুচিত হওয়ার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ