,

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সব যোগাযোগ বন্ধ!

photo-1482335042আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে হস্তক্ষেপ প্রশ্নে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়া জানিয়েছে, আসন্ন মার্কিন প্রশাসন ন্যাটো সম্প্রসারণের সিদ্ধান্ত বাতিল করবে বলে তারা আশা করছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নভোস্তি এ খবর প্রকাশ করেছে।

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় সব স্তরের সংলাপ স্থগিত হয়ে গেছে। আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করি না অথবা করলেও তা খুবই কম।’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাকিং করেছে রাশিয়া। এর আগে গোয়েন্দা সংস্থা এফবিআই, সিআইএ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কথা জানায়।

সর্বশেষ গত মঙ্গলবার রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেন, প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে হ্যাকিংয়ে রাশিয়া হস্তক্ষেপ বর্তমান গণতান্ত্রিক রূপের জন্য হুমকি। তিনি বলেন, শিগগিরই বিশ্বের শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তিনি মস্কোর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক গড়তে না পারায় মার্কিন নেতৃত্বেরও সমালোচনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে