বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোয় আতশবাজি বাজারে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩১

TOPSHOT - Relatives grieve by the corpse of victim of a blast in a  fireworks market, flattened by a huge blast that killed at least 26 and injured dozens, who lies on the ground in Mexico City, on December 20, 2016.  The conflagration, in the suburb of Tultepec, set off a quickfire series of multicolored blasts and a vast amount of smoke that hung over Mexico City.  / AFP PHOTO / ISRAEL GUTIÉRREZ R.

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর বৃহত্তম আতশবাজি বাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন হয়েছে। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৭২ জন।

মেক্সিকো সিটির উপশহর তুলতেপেকে উপর্যুপরি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে মোটা ধোঁয়ার কুন্ডুলী আকাশের দিকে উড়ে যায়। বিস্ফোরণের সময় বাজারটি ক্রেতা-বিক্রেয়ায় ঠাসা ছিল। দেশটিতে বছরের শেষের ঐতিহ্যবাহী আতশবাজি উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে ক্রেতাদের মধ্যে আতশবাজি ও আতশবাজি তৈরির উপকরণ কেনার ধুম পড়ে যায়।

লাতিন আমেরিকার অনেক দেশে আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে বড়দিন ও ইংরেজি নববর্ষ উৎসব শুরু হয়। ওল্টার গ্রাডুনো বলেন, ‘বিস্ফোরণের আওয়াজের পরপরই সবকিছুতে আগুন ধরে যেতে শুরু করে। মানুষ দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে।’

তিনি আরো বলেন, ‘মানুষ আগুনে পুড়ে যাচ্ছিল, এমনকি শিশুরাও।’ স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০৫০) একের পর এক বিস্ফোরণ শুরু হয়। পাঁচ কিলোমিটার দূর থেকে এটাকে নীল, লাল ও সাদা রঙের আতশবাজির উৎসব বলেই মনে হচ্ছিল।

মেক্সিকোর রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মিলেনিও আলেজান্দ্রো গোমেজের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘নিশ্চিত হওয়া ৩১ নিহতের মধ্যে ২৬ জন ঘটনাস্থলে ও পাঁচ জন হাসপাতালে মারা যায়।’ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় অন্তত ৭২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে জরুরি কক্ষে স্থানান্তরিত করা হয়েছে। এ পর্যন্ত ২১ জনকে ছেড়ে দেয়া হয়েছে। তিন ঘন্টা চেষ্টা চালিয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এএফপি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ