,

২৮ লাখ ৬৪ হাজার ৯৭৪ ভোট বেশি পেয়েছেন হিলারি

hillbg-20161221150953যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আগামী মাসেই শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির সকল ভোটকেন্দ্রের ফলের চূড়ান্ত গণনা শেষে দেখা যাচ্ছে হিলারি পপুলার ভোট পেয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার ৬১০ ভোট। যা মোট ভোটের ৪৮.২ শতাংশ। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৬৩৬ ভোট। যা মোট ভোটের ৪৬.১ শতাংশ। অন্য প্রার্থীরা মোট ৭৮ লাখ ৪ হাজার ২১৩ ভোট পেয়েছেন যা ৫.৭ শতাংশ। দুই প্রার্থীর ভোটের ব্যবধান প্রায় ২৯ লাখ।

২০১৬ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হিলারির চেয়ে প্রায় ২৯ লাখ ভোট কম পেয়েও ইলেক্টোরাল কলেজের ভোটে বিপুল ব্যবধানে হিলারিকে পেছনে ফেলে প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প। ট্রাম্পের এই জয় তাকেও ইতিহাসে স্থান করে দিয়েছে। ১৮২৪ সালে প্রথম এই পপুলার ভোটের পদ্ধতির চালু হওয়ার পর এ পর্যন্ত ট্রাম্প তৃতীয় প্রেসিডেন্ট যিনি পপুলার ভোটে এত বাজেভাবে হেরেছেন।

হিলারিও নতুন রেকর্ড গড়লেন। এর আগে আর কেউ পপুলার ভোট এত বেশি পেয়ে ইলেক্টোরাল কলেজে হারেননি। হিলারির আগে ২০০০ সালে অপর ডেমোক্র্যাট প্রার্থী আল গোর পপুলার ভোটে জিতেও প্রেসিডেন্ট হতে পারেননি। তবে তার পপুলার ভোট প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশের চেয়ে মাত্র ৫ লাখ বেশি ছিলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে