,

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ৬.৫ মাত্রার ভূমিকম্প

140015earthqueআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ও ইন্দোনেশিয়ার কয়েকটি অঞ্চলে বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ডারউইনের বাসিন্দারা বিস্তীর্ণ এলাকাজুড়ে কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

মার্কিন আবহাওয়াবিদরা বলেছেন, ইন্দোনেশিয়ার উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে এতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পূর্ব তিমুর থেকে প্রায় ২৭৮ কিলোমিটার (১৭২ মাইল) পূর্ব-উত্তরপূর্বে ও ১৫৮ কিলোমিটার গভীরে সমুদ্র তলদেশের এ ভূমিকম্পটি আঘাত হানে।

অস্ট্রেলিয়ার নর্থান টেরিটরি নিউজ জানায়, ডারউইন ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ভূমিকম্পটি জোরালোভাবে অনুভূত হয়। ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে, মালাক্কা দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমের বাসিন্দারাও ভূমিকম্প অনুভূত। তবে এখনও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে