,

‘আম্মা’র সম্মানে ৬৮ কেজি কেক!

photo-1482293598আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিক জয়রাম জয়ললিতার মৃত্যুর পর থেকে বিভিন্নভাবে শোক প্রকাশ করছেন ভক্ত-সমর্থকরা। মৃত্যুশোকে অনেকে প্রাণ দিয়েছেন। কেউ কেউ মাথা মুড়িয়েছেন। কেউ পরেছেন উল্কি। ‘আম্মা’ হিসেবে পরিচিত এই রাজনীতিককে সম্মান জানাতে প্রতিনিয়ত নতুন নতুন উপায় বের করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার জয়ললিতার মুখের আদলে তৈরি করা হয়েছে ৬৮ কেজি ওজনের একটি ইদলি বা চালের তৈরি কেক। তামিলনাড়ুর চেন্নাইয়ের আলোচিত মেরিনা সৈকতে (যেখানে জয়ললিতাকে সমাহিত করা হয়েছে) বিশাল আকৃতির ইদলিটি প্রদর্শন করা হয়।

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এরই মধ্যে ইদলির ছবিতে সয়লাব হয়ে গেছে। এই ছবিগুলো নিয়ে টুইটারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

হৃদযন্ত্র বিকল হয়ে ৫ ডিসেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় জয়ললিতার। পরের দিন ৬ ডিসেম্বর মেরিনা সৈকতে তাঁকে সমাহিত করা হয়। সেখানে তাঁর প্রতি সম্মান জানায় লাখ লাখ মানুষ।

চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন জয়ললিতা। বিভিন্ন সময়ে স্বাস্থ্যগত কারণে জনসমক্ষে আসতে পারেননি তিনি। কিন্তু এর পরও জনসাধারণের কাছে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে