বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদূতকে হত্যাকারী ব্যক্তি তুর্কী পুলিশের সদস্য!

_930আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রদূতকে গুলি করে হত্যার ঘটনায় তুরস্কের আঙ্কারা পৌঁছেছে রুশ তদন্তকারীদের একটি দল। দলে রয়েছেন ১৮ জন তদন্ত কর্মকর্তা।

তুরস্কে রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে সোমবার গুলি করে হত্যা করা হয়। একটি আর্ট গ্যালারি পরিদর্শনে গিয়ে সেখানে অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় পুলিশের এক সদস্য তাকে গুলি করে হত্যা করে।

রুশ রাষ্ট্রদূত যখন বক্তব্য রাখছিলেন তখন তার পেছনে দাঁড়িয়েছিলেন ওই পুলিশ সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, রাষ্ট্রদূতকে লক্ষ্য করে অন্তত আটটি গুলি চালানো হয়।

তুর্কী সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, হামলাকারী পুলিশ সদস্য ঘটনার সময় দায়িত্বে ছিলেন না। এসময় ছুটিতে ছিলেন তিনি।

এই হত্যাকাণ্ডের ঘটনায় তুর্কী পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে হত্যাকারী পুলিশ সদস্যের পরিবারের ছয় জন।

হামলার পরপর ২২ বছর বয়সী বন্দুকধারী মেভলুত মের্ট আটিলিন্টাস হাত উঁচু করে তার পিস্তল উপরে তুলে ধরে সিরিয়ায় রাশিয়ার ভূমিকা, বিশেষ করে আলেপ্পো শহরে রুশ হামলার প্রতিবাদ জানান। এসময় তিনি আরবি ও তুর্কী ভাষায় চিৎকার করে কথা বলেন।

এই হত্যাকাণ্ডের পর রাশিয়া তার দূতাবাসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বলা হচ্ছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে।

তুর্কী প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান বলেছেন, রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্ক নষ্ট করার জন্যেই রুশ রাষ্ট্রদূতের ওপর এই হামলা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছেন, দুই দেশের সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

হামলাকারী ওই পুলিশ সদস্যের সাথে কোন গ্রুপের যোগাযোগ আছে কীনা তা খতিয়ে দেখছে তুর্কী পুলিশ। সূত্র বিবিসি

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ