,

মালয়েশিয়ায় ৫৯ বাংলাদেশি উদ্ধার

immigration-md20161220225903মালয়েশিয়ার অভিবাসন বিভাগ মানব পাচার চক্রের হাত থেকে ৫৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে। গতকাল সোমবার ডেসা পেতালিং এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয় বলে দেশটির দ্য নিউ স্ট্রেট টাইমস পত্রিকার খবরে জানানো হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী বলেন, স্থানীয় সময় সোমবার ভোর চারটার দিকে ডেসা পেতালিংয়ের দুটি ভবনে আইন প্রয়োগকারী সংস্থার একটি দল অভিযান চালায়। এ সময় তদন্তের স্বার্থে এক বাংলাদেশিকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশি কর্মীদের এখানে আনা ও এখানে তাঁদের সহযোগীদের হাতে তুলে দিতে দালাল হিসেবে কাজ করছিলেন।

মুস্তাফার আলী আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘পাচারের শিকার বাংলাদেশিদের মোবাইল ফোন, পাসপোর্ট ও নগদ অর্থ ওই চক্রের লোকেরা জোর করে রেখে দিয়েছে। তাঁদের ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।’ মুস্তাফার আরও বলেন, কথামতো না চললে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের শারীরিক ক্ষতি করারও হুমকি দিত মানব পাচার চক্রের লোকজন।

পাচারের শিকার বাংলাদেশিদের মালয়েশিয়ায় নেওয়ার জন্য ভালো বেতনের লোভ দেখানো হতো। মুস্তাফার আলী জানান, ওই বাংলাদেশিদের প্রতি মাসে ১৮ থেকে ২০ হাজার রিঙ্গিত বেতন দেওয়ার লোভ দেখানো হয়। তাঁদের বাংলাদেশ থেকে বিমানে করে ইন্দোনেশিয়ার জাকার্তায় নেওয়া হয়। সেখান থেকে নৌকায় করে মালয়েশিয়ায় আনে ওই পাচারকারী চক্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে