বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের সহযোগিতায় দেশান্তরি পারভেজ মোশাররফ

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন স্বৈরশাসক জেনারেল প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, গত মার্চে তার দেশত্যাগে সহযোগিতা করেছিলেন সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। সোমবার রাতে দুনিয়া নিউজ নামে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

mosarraf1482240701

গত মার্চে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পারভেজ মোশাররফের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সরকারকে নির্দেশ দেয়। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান জানান, আদালতের নির্দেশ মেনে পারভেজ মোশাররফের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর উন্নত চিকিৎসার কথা বলে দুবাই চলে যান মোশাররফ। এরপর তিনি আর পাকিস্তানে ফেরেননি।

মোশাররফ বলেন, ‘সে (রাহিল শরীফ) আমাকে সাহায্য করেছে। আমি তার উর্ধ্বতন ছিলাম এবং তার আগে আমি সেনাপ্রধান ছিলাম। সে আমাকে বের হয়ে আসতে সাহায্য করেছে। কারণ মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা আমার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। তারা এটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেলেছিল।’

গত নভেম্বরে সেনাপ্রধান হিসেবে তিন বছরের মেয়াদ শেষ করেছেন রাহিল শরীফ। তার স্থলে পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন কামার জাভেদ বাজওয়া।

মোশাররফ বলেন, ‘পর্দার আড়ালে ওই চাপ থেকে মুক্ত হতে এবং সরকারের সঙ্গে আলোচনায় মুখ্য ভূমিকা রেখেছিলেন সেনাপ্রধান।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ