,

একই দিনে তিন হামলা, ইউরোপজুড়ে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক :জার্মানি, তুরস্ক ও সুইজারল্যান্ডে একই দিনে তিনটি হামলার ঘটনায় আতঙ্ক ও বিস্ময় প্রকাশ করেছেন অনেকে৷

180371_181

তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করা হয়েছে। সুইজারল্যান্ডে একটি মসজিদে হামলায় তিনজন আহত হয়েছে। নামাজের সময় ওই হামলাকারী মসজিদে ঢুকে গুলি চালালে তারা আহত হয়।
জার্মানির রাজধানী বার্লিনে সোমবার রাতে ব্যস্ত ক্রিসমাস মার্কেটে লরি নিয়ে ঢুকে ১২ জনকে হত্যার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে৷ ঐ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত৷ লরির চালক সন্দেহে একজনকে আটক করেছে বার্লিনের পুলিশ৷ গাড়ির ভেতরে আরেকজনের মৃতদেহ পাওয়া গেছে৷ সন্দেহভাজন ট্রাক চালক পাকিস্তান বা আফগানিস্তান বংশোদ্ভূত আশ্রয়প্রার্থী বলে জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ ও দৈনিক ডি ভেল্ট৷ তিনি এ বছরের ফেব্রুয়ারিতে জার্মানিতে এসেছেন বলে জানা গেছে৷ তবে কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি৷
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ডয়চে ভেলেকে জানিয়েছেন, পোল্যান্ড থেকে ইস্পাত নিয়ে ট্রাকটি ইটালিতে যাচ্ছিল, তবে সোমবার বিকেল ৫টায় ট্রাক চালকের সঙ্গে শিপিং কোম্পানির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷
এদিকে, তিন স্থানে হামলার ঘটনার সমালোচনা করে ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্ত্রাসী’দের নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছেন৷ তিনি বলেন, ‘‘আইসিস সহ অন্যান্য ইসলামি সন্ত্রাসী গোষ্ঠীগুলো জিহাদের অংশ হিসেবে তাদের সমাজে বসবাসরত খ্রিষ্টানদের নিয়মিতভাবে হত্যা করছে৷’’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে