বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আটক ড্রোনটি যুক্তরাষ্ট্রকে ফেরত দিল চীন

 

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ চীন সাগর থেকে আটক মার্কিন আন্ডারওয়াটার ড্রোনটি সমঝোতার মাধ্যমে ওয়াশিংটনকে ফেরত দিয়েছে চীন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানায় চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়।

image-11784

বিবৃতিতে বলা হয়, উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনার পর ড্রোনটি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর সহজভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে মার্কিন ড্রোনটি আটক করে চীন। তবে কি কারণে চীন ড্রোনটি আটক করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

অবশ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, মার্কিন গবেষণা জাহাজ- ইউএসএসএস বোডিচের কাজের অংশ হিসেবে ওই ড্রোন ডুবোযানটি সেখানে মোতায়েন করা হয়েছিল। ফিলিপাইনের কাছে আন্তর্জাতিক জলসীমায় তথ্য সংগ্রহ করছিল চালকবিহীন ডুবোযানটি। তখন চীনের সৈন্যরা একটি ছোট নৌকায় এসে যানটি ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে ড্রোন আটকের ঘটনায় চীনের বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যের পর চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্রে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত এ প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করে সম্পাদকীয় লেখা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ