,

তেলের দেশে বায়ুবিদ্যুৎ!

 

আন্তর্জাতিক ডেস্ক :জ্বালানি তেলের দেশ সউদি আরবও এবার হাত বাড়িয়েছে বিকল্প জ্বালানি উৎসের দিকে। তারাও বসাতে যাচ্ছে উইন্ড টারবাইন। ইতিমধ্যেই প্রথম উইন্ড টারবাইনটি সউদি আরবকে হস্তান্তর করা হয়েছে। টারবাইনটি আগামী মাসেই (জানুয়ারি, ২০১৭) চালু করা হবে।

image-11782

সউদি আরামকো ও বহুজাতিক জেনারেল ইলেক্ট্রিক (জিই) কম্পানি যৌথ উদ্যোগে এ প্রকল্প হাতে নিয়েছে। সউদি আরামকো রবিবার এক বিবৃতিতে বলেছে, সউদি আরবে বায়ুশক্তির সম্ভাবনা দেখাতে তারা জিই’র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্পটি হাতে নেয়। উইন্ড টারবাইন হস্তান্তর তেলসমৃদ্ধ সউদি আরবে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক।

সউদি আরামকো জানায়, টারবাইনটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুরাইফ এলাকায় বসানো হবে। এর ব্লেডগুলো ১৪৫ মিটার লম্বা। এটি পিক আওয়ারে ২.৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে,যা ২৫০টি বাড়ির চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।

উল্লেখ্য, বৃহৎ তেল রফতানিকারক দেশ হয়েও সউদি আরব নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের দিকে নজর দিয়েছে। সউদি ভিশন-২০৩০ পরিকল্পনায় ওই সময়ের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে ৯.৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য স্থির করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে