,

সুইডেনে মসজিদে ঢুকে গুলি, নামাজরত ৩ মুসল্লি আহত

shooting_at_zurich_islamic_centreআন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী জুরিখে একটি মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের উপর এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে।

এ হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

স্থানীয় সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে জুরিখের প্রধান রেল স্টেশনের পাশে ইসগাসি এলাকার ‘ইসলামিক সেন্টার’ মসজিদে এ ঘটনা ঘটে।

সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ গুলিতে নিহত এবং জার্মানির বার্লিনে একটি বিপণি বিতানে জনতার ওপর ট্রাক উঠিয়ে দেয়ার ঘটনায় ১২ জন নিহত হওয়ার ঘটনার মধ্যেই জুরিখের মসজিদে হামলার ঘটনা ঘটল।

জুরিখ পুলিশ বলেছে, বিকালে কালো পোশাক ও কালো টুপি পরা প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি দ্রুতবেগে মসজিদটিতে ঢুকে পড়ে নামাজরত মুসল্লিদের উপর গুলি চালায়।

গুলিতে তিন ব্যক্তি আহত হয়েছেন। তাদের বয়স ৩০, ৩৫ ও ৫৬ বছর। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে মসজিদে হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেনি পুলিশ। মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।

জুরিখের আক্রান্ত মসজিদটি মূলত একটি ইসলামী সেন্টার। সোমালীয় ও ইথিওপীয় বংশোদ্ভূত সুইস মুসলিমরা একে মসজিদ হিসেবে ব্যবহার করে থাকে।

সুইজারল্যান্ডের ৮৩ লাখ মানুষ বাস করেন। এরমধ্যে পাঁচ শতাংশ মুসলিম এবং সংখ্যাগরিষ্ঠরা খ্রিস্টান ধর্মাবলম্বী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে