হায়দারাবাদ বিস্ফোরণ : ৫ জঙ্গির ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক :২০১৩ সালে ভারতের হায়দ্রবাদের দিলসুখনগরে বিস্ফোরণের ঘটনায় ইয়াসিন ভাটকলসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।সোমবার হায়দ্রবাদের বিশেষ আদালত তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।গত ১৩ ডিসেম্বর ওই বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের (আইএম) পাঁচ সদস্যকে দোষী সাব্যস্ত করে এনআইএ আলাদত। দোষীদের মধ্যে অন্যতম আইএম’র সহপ্রতিষ্ঠাতা মুহম্মদ আহমেদ সিদিবাপা ওরফে ইয়াসিন ভাটকল, বাকিরা হলো পাকিস্তানের বাসিন্দা জিয়া-উর-রহমান ওরফে ওয়াকাস, আসাদুল্লাহ আখতার ওরফে হাদ্দি, তহসিন আখতার ওরফে মনু ও আয়াজ শেখ। এরা প্রত্যেকেই হায়দ্রবাদের চেরাপল্লীর কেন্দ্রীয় কারাগারে রয়েছে।

image-11673
২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় দিলখুস নগরের জনবসতিপূর্ণ এলাকায় পর পর দুটি বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে ১৮ জন নিহয় হয়, আহত হয়েছিলেন ১৩১ জন। ওই বিস্ফোরণের কয়েক মাস পর ইয়াসিন ভাটকলকে আটক করে ভারতীয় পুলিশ।চলতি বছরের ৭ নভেম্বর আদালতে এই মামলার শেষ শুনানি হয়। দোষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়।প্রসঙ্গত, ২০১০ সালে ইন্ডিয়ান মুজাহিদিনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ