,

আজ ট্রাম্পের ভাগ্য নির্ধারণে চূড়ান্ত ভোট , হিলারিও হতে পারেন প্রেসিডেন্ট

us-election-2016-gfx5-300x180মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোট আজ। প্রায় ৩২ কোটি জনগণের ৫৩৮ জন প্রতিনিধি অথবা ইলেকটোরাল কলেজের সদস্যরা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন। তাদের ভোটেই চূড়ান্ত হবে কে হবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।
ক্যাম্পেইনের শুরু থেকেই একের পর এক প্রশ্নের মুখোমুখি ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ৮ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জনগণের প্রায় ৩০ লাখ ভোটে এগিয়ে থাকলেও ইলেকটোরাল কলেজের ভোট পেয়েছেন মাত্র ২৩২টি।
অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩০৬টি ইলেকটোরাল ভোট। নিয়ম অনুযায়ী ট্রাম্পই হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ট্রাম্পের মন্ত্রিসভায় বিতর্কিত লোকদের মনোনয়ন এবং মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগে পরিস্থিতি কিছুটা বদলে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
কংগ্রেসের অধিবেশনে ইলেকটোরাল কলেজ ভোটের ফল উপস্থাপন করা হবে। সেক্ষেত্রে মাত্র ৩৮ জন ইলেকটর যদি হিলারির পক্ষে ভোট দেন তবে তার ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়াবে ২৭০। এতে উল্টে যাবে সব হিসাব নিকাশ। ডেমোক্র্যাট নেতা হিলারিই হয়ে যেতে পারেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
নির্বাচনের ফল পরিবর্তন হলে ১৪০ বছরের মধ্যে রাজনৈতিক বিশৃঙ্খলার মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র। তবে ভোটর সর্বশেষ ফল পেতে অপেক্ষা করতে হবে ৩ জানুয়ারি পর্যন্ত।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে