,

ইয়েমেনের হামলায় নিহত বেড়ে ৪৯, আইএস-এর দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের বন্দর শহর এডেনে রবিবার (১৮ ডিসেম্বর) আত্মঘাতী বোমা হামলায় নিহত সেনা সদস্যের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। হামলার দায় স্বীকার করে এরইমধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে। বিবৃতিতে আত্মঘাতী হামলাকারীকে আবু হাশেম আল-রাদফানি বলে উল্লেখ করেছে আইএস। তবে আসলেই বিবৃতিটি আইএস দিয়েছে কিনা কিংবা হামলাকারীর নাম রাদফানি কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

489c7da39da6b9fced31200e15c2554f-585679438be02
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে রবিবার (১৮ ডিসেম্বর) এ হামলা হয়। কর্তৃপক্ষ জানায়,খোর মাকসার অঞ্চলে একটি সামরিক ঘাঁটির কাছে সেনা সদস্যরা যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেতন সংগ্রহ করছিলেন তখন সেখানে হামলা চালায় এক আত্মঘাতী। প্রাথমিকভাবে ৩০ জন নিহতের কথা জানানো হলেও পরে তা বেড়ে ৪৯ জন হয়। এ হামলায় আরও ৪০ জন সেনা সদস্য আহত হয়েছেন।
এর আগে গত সপ্তাহে এ এলাকাটির পার্শ্ববর্তী একটি এলাকায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর হামলায় ৫০ সেনা সদস্য নিহত হয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর প্রতি অনুগত সেনা সদস্যদের সঙ্গে একজোট হয়ে সানাসহ দেশের বড় একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই বিভিন্ন সংঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে ইয়েমেন। ২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশছাড়া হওয়া ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়। এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয এলাকাগুলোতে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে যাচ্ছে আল কায়েদা এবং আইএস।

রয়টার্স জানায়, আইএস-এর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে রবিবারের হামলার দায় স্বীকার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আবু হাশেম আল রাদফানি নামের আত্মঘাতীর হামলায় ৭০ জনেরও বেশি ‘ধর্মভ্রষ্ট’ নিহত হয়েছে।

ইয়েমেনে সৌদি বিমান হামলা শুরুর পর ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ঘরহারা হয়েছে কয়েক লাখ মানুষ। ক্রমাগত লড়াই আর বিমান হামলার কারণে ইয়েমেনের অনেক বড় বড় এলাকার মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে পারছে না মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো। চিকিৎসা সহায়তাকারী প্রতিষ্ঠান ডক্টরস উইদাউট বর্ডারস এ পরিস্থিতিকে ‘চরম চ্যালেঞ্জিং’ বলে উল্লেখ করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে