,

পরমাণু চুক্তি মেনে চলছে ইরান : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষর হওয়া পরমাণু চুক্তির সব ধারা ইরান পুরোপুরি মেনে চলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ`র প্রধান ইউকিয়া আমানো। রোববার তেহরানে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

un1482074114
২০১৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী আগামী দশ বছর ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করবে। এর বিনিময়ে তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ।

ইরানের পরমাণু সংস্থার প্রধান সালেহির আমন্ত্রণে একদিনের সফরে তেহরানে আসা আমানো বলেন, ‘পরমাণু সমঝোতার ধারা যেভাবে বাস্তবায়ন হচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট। এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।’

তিনি বলেন, ‘ইরান পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।’

পরমাণু চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাগত জানালেও সিনেটে সংখ্যাগোরিষ্ঠ রিপাবলিকানরা এর বিপক্ষে অবস্থান নিয়েছিল। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় এ চুক্তি বাতিলেরও হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের এ ধরণের অবস্থানে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে তেহরান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে