,

‘সংলাপ ফলপ্রসূ হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

478965

রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।ব্যারিস্টার জমির উদ্দিন বলেন, রাষ্ট্রপতির কাছে বিএনপি বেশ কিছু সুপারিশ করেছে। তিনি আন্তরিকতার সঙ্গে তা শুনেছেন। এমনকি সুপারিশ বাস্তবায়নে চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন।
সার্চ কমিটির গঠনে বিএনপি কোনো নাম প্রস্তাব করেছে কিনা জানতে চাইলে জমির উদ্দিন বলেন, তা বলার সময় এখনও আসেনি। প্রেসিডেন্ট বলেছেন, প্রয়োজনে তিনি আবার বিএনপিকে ডাকবেন।

এর আগে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিকাল সাড়ে ৪টার দিকে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছায়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, আব্দুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে