চুরি করা ড্রোন রেখে দাও : চীনকে ট্রাম্প

trumpআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে ড্রোন ডুবোযান আটকের ঘটনায় চীনের ওপর বেজায় চটেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার এক টুইটবার্তায় চীনের এ আচরণকে ‘চুরি’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘চীনকে বলতে চাই- চুরি করে নিয়ে যাওয়া ড্রোন আমাদের আর দরকার নেই। তোমরাই সেটি রেখে দাও।’

পেন্টাগনের তথ্যমতে, বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগর থেকে ড্রোন ডুবোযানটি আটক করে চীন। গবেষণা কাজে নিয়োজিত ড্রোনটির কাজকে চীন নিজ সমুদ্র এলাকায় যুক্তরাষ্ট্রের গুপ্তচরগিরি বলে অভিযোগ তুলে। যদিও দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে বেশ বিতর্ক ও উত্তেজনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টারের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে গবেষণা কাজে নিয়োজিত ড্রোন আটক একটি ‘বেআইনি দখল’ এর ঘটনা। আমরা এ ঘটনার তীব্রও নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছি।

অন্যদিকে চীনের তরফ থেকে ড্রোন ডুবোযান আটকের ঘটনায় বলা হয়েছে, নিরাপদ জাহাজ চলাচলের স্বার্থেই ডুবোযানটি আটক করা হয়েছে।

এ ডিভাইসের মাধ্যমে কী ধরনের কাজ করা হয়, তা এখন খতিয়ে দেখা হচ্ছে বলে শনিবার জানিয়েছে চীনের প্রতিরক্ষা বিভাগ।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ