,

এক ক্ষেপণাস্ত্রে ধংস হবে আমেরিকা-ইউরোপ

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র আমেরিকা এবং ইউরোপে আঘাত হানতে পারবে। দক্ষিণ কোরিয়ার সরকারি ব্রিফিংয়ের সময় এ তথ্য দেয়া হয়েছে।উত্তর কোরিয়ার রকেট কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে বলে খবর প্রচারিত হওয়ার পরই এ তথ্য প্রকাশ করা হলো। সিউলের উত্তর কোরিয়া সংক্রান্ত পারমাণবিক ব্যুরোর প্রধান লি সাং-হা বলেছেন, আগে যা বলা হয়েছিল পিয়ংইয়ংয়ের পরমাণু ক্ষেপণাস্ত্র তার চেয়ে অনেক বেশি পথ পাড়ি দিতে পারবে। ইউরোপসহ গোটা আমেরিকা এ ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে বলেও জানান তিনি।

weapon

উত্তর কোরিয়ার কেএন-০৮ ক্ষেপণাস্ত্র ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। অর্থাৎ গোটা ইউরোপ এর আওতায় পড়েছে এবং এ ক্ষেপণাস্ত্রে উন্নয়ন এখনো চলছে।এদিকে সেইন্ট অ্যান্ড্রু বিশ্ববিদ্যালয়ের এশিয় নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস ওগডেন বলেন, উত্তর কোরিয়া সম্পর্কে এ তথ্য সম্ভাব্য পরমাণু হামলার পরিধি আরো বাড়িয়ে দিয়েছে।অবশ্য তিনি আরো দাবি করেন, পিয়ংইয়ংয়ের প্রধান শত্রু দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও জাপান এ অবস্থায় ইউরোপকে কেনো ক্ষেপণাস্ত্রের পাল্লায় নিয়ে আসছে উত্তর কোরিয়া তা স্পষ্ট নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে