রাষ্ট্রপতির সঙ্গে সুষ্ঠু নির্বাচনের উপায় নিয়ে আলোচনা করবেন খালেদা
রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে রোববার বিকেলে সংলাপে বসতে যাচ্ছে বিএনপি। এতে দলটির পক্ষে নেতৃত্ব দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতির সঙ্গে খোলাখুলি আলোচনা করবেন তিনি। নির্বাচন কমিশনার হিসাবে কোন ধরণের যোগ্যতা সম্পন্ন লোকদের তিনি দেখতে চান তাও রাষ্ট্রপতিকে জানাবেন। সেই সঙ্গে তিনি এও বলবেন আগামী দিনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য কি ধরনের কমিশন গঠন করা দরকার।
বিএনপির একটি সূত্র জানায়, রাষ্ট্রপতি নাম জানতে চাইলে সেই হিসাবে নামও প্রস্তাব আকারে দেওয়া হবে। সেটা দেওয়ার জন্য সময় নেওয়া হতে পারে। আবার রাষ্ট্রপতি জানতে চাইলে তখনও দেওয়া হতে পারে।
তিনি রাষ্ট্রপতির কাছে গণতন্ত্রের জন্য একটি সুষ্ঠু নির্বাচন কতখানি গুরুত্বপূর্ণ তাও তুলে ধরবেন। বিএনপির সূত্র জানায়, তিনি তাকে বলতে পারেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। নির্বাচনের মাধ্যমে জনগণ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন, রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করেন। আর তাই নির্বাচনকে বলা হয় গণতন্ত্রের অন্যতম প্রধান বাহন, অপরিহার্য অনুষঙ্গ। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পাদনের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত হবেনÑনিঃসন্দেহে তাঁদের নিরপেক্ষতা, যোগ্যতা এবং দায়িত্ব পালনের দৃঢ়তা প্রশ্নাতীত হতে হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোটার শুধু নয় সারা বিশ্ব যে কোন দেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করেÑপ্রশংসা কিংবা তিরস্কার করে। তিনি আগের দুটি নির্বাচনের কথাও তুলে ধরবেন। তাকে বলবেন, দূর্ভাগ্যক্রমে বাংলাদেশে বিশেষ করে গত দুটি জাতীয় নির্বাচনে এবং গত কয়েক বছরের অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং পক্ষপাতমূলক আচরণ দেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জনগণকে হতাশ, আস্থাহীন এবং ক্ষুব্ধ করে তুলেছে। বৃহত্তর জাতীয় ও গণতন্ত্রের স্বার্থে এহেন পরিস্থিতি আর চলতে দেয়া যায় না। জনগণ পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন চান। তাঁরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, সক্ষমতা এবং দায়িত্বপালনে ন্যায়পরায়ন দৃঢ়তা দেখতে চায়। তাঁরা চায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচন সেখানে তাঁরা নির্বিঘেœ ভোটের মাধ্যমে তাঁদের সংবিধান স্বীকৃত মে․লিক অধিকার প্রয়োগ করতে পারে এবং তাঁদের দেয়া রায় যেন কে․শলে কেউ বদলে দিতে না পারে।
তিনি রাষ্ট্রপতির কাছে আরো বলতে পারেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে, একটি স্বাধীন নির্বাচন কমিশনের পরিচালনায়, সকলের নিকট গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রণয়ন বাঞ্ছনীয়। আগামী ফেব্রুয়ারি মাসে (২০১৭) বর্তমান বিতর্কিত নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নিরপেক্ষ, সৎ, সাহসী, দক্ষ নির্বাচন কমিশন গঠন করার কোন বিকল্প নেই। জনগণের ন্যায্য ও সাংবিধানিক আকাংখা পূরণের লক্ষ্যে বিএনপি নতুন নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ এবং নির্বাচনকালীন সময়ে নির্বাচন সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।
তিনি এই প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতির কাছে তার ১৩ দফারও বিষয়টি আবারও বলবেন। তিনি প্রথমত, রাষ্ট্রপতিকে বলবেন সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে।রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পাশাপাশি নাগরিক সমাজের মধ্য হতে সৎ, যোগ্য ও দল নিরপেক্ষ প্রতিনিধিদেরকেও আলোচনায় যুক্ত করতে পারেন। তাদের মতামত নিতে পারেন। আরো বলবেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের যোগ্যতা, অযোগ্যতা ও মনোনয়নের প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিবন্ধনকৃত রাজনৈতিক দল এবং অথবা স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সকল রাজনৈতিক দল নিয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে।
একটি বাছাই কমিটি করতে হবে। ওই বাছাই কমিটি গঠন কাঠামো হবে রাষ্ট্রপতি সর্বজন শ্রদ্ধেয় সৎ, নিরপেক্ষ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, এবং নৈতিকতা ও ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিদের নিয়ে ৫(পাঁচ) সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করবেন। বাংলাদেশের অবসরপ্রাপ্ত এবং কর্মক্ষম একজন সাবেক প্রধান বিচারপতি (জ্যেষ্ঠতার ক্রমানুসারে) যিনি বিতর্কিত নন এবং অবসর গ্রহণের পর সরকারের কোন লাভজনক পদে অধিষ্ঠিত নহেন না, ছিলেন না। বাছাই কমিটির সদস্য করতে হবে আপীল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি যিনি বিতর্কিত নন এবং অবসর গ্রহণের পর সরকারের কোন লাভজনক পদে অধিষ্ঠিত নহেন বা ছিলেন না। সরকারের অবসরপ্রাপ্ত সৎ এবং দল নিরপেক্ষ একজন সচিব যিনি বিতর্কিত নন এবং অবসর গ্রহণের পর সরকারের কোন লাভজনক পদে অধিষ্ঠিত নহেন বা ছিলেন না। তবে অবসরপ্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব এবং বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন এমন কোন কর্মকর্তা বাছাই কমিটির সদস্য হতে পারবেন না। অবসরপ্রাপ্ত সৎ এবং দল নিরপেক্ষ একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে সুখ্যাত, এবং যিনি অবসর গ্রহণের পর সরকারের কোন লাভজনক পদে অধিষ্ঠিত নহেন বা ছিলেন না
অথবা দল নিরপেক্ষ সর্বজন শ্রদ্ধেয় একজন বিশিষ্ট নাগরিক। সর্বজন শ্রদ্ধেয় দল নিরপেক্ষ একজন সৎ, দক্ষ ও যোগ্য জ্যেষ্ঠ নারী। নিবন্ধিত সকল রাজনৈতিক দল এবং অথবা স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন প্রত্যেক রাজনৈতিক দল, অনুচ্ছেদ ২ এ বর্ণিত পদ্ধতিতে, রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত পৃথক পৃথক বৈঠকে বাছাই কমিটির সদস্য নিয়োগের জন্য প্রতি পদের বিপরীতে ২(দুই) জনের নাম ও পরিচয়সহ সুস্পষ্ট প্রস্তাব লিখিতভাবে পেশ করবে।
তিনি নির্বাচন কমিশনারদের যোগ্যতা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানাবেন। এরমধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের যোগ্যতা হতে হবে কেমন তাও বলবেন। প্রধান নির্বাচন কমিশনারের যোগ্যতা হবে, সর্বজন শ্রদ্ধেয় সৎ, মেধাবী, দক্ষ, সাহসী, প্রাজ্ঞ এবং নৈতিকতা, ব্যক্তিত্ব ও কর্ম অভিজ্ঞতা সম্পন্ন এবং সকল বিচারে দল-নিরপেক্ষ এবং বিতর্কিত নন এমন একজন ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হবেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধিষ্টিত ছিলেন এমন একজন ব্যক্তি, অথবা বাংলাদেশ সরকারের একজন সচিব যিনি অবসর গ্রহণের পর সরকারের কোন লাভজনক পদে নিয়োজিত নহেন বা ছিলেন না, অথবা একজন বিশিষ্ট নাগরিক-প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন।
তবে অবসরপ্রাপ্ত মন্ত্রীপরিষদ সচিব এবং বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন এমন কোন কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার পদে পদায়নের যোগ্য হবেন না; এবং বাংলাদেশ সরকারের সচিব যিনি অবসরগ্রহণের বা পদত্যাগের বা অপসারণের পর, কিংবা চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ সমাপ্তি বা চুক্তি বাতিলের পর তিন বছর সময়কাল অতিবাহিত করেননি, তিনি প্রধান নির্বাচন কমিশনার পদে পদায়নের যোগ্য হবেন না।অন্যান্য কমিশনারদের যোগ্যতা হতে হবে কেমন তাও বলবেন। সেখানে একজন নারীসহ সর্বজন শ্রদ্ধেয়, সৎ, মেধাবী, দক্ষ, প্রাজ্ঞ, সাহসী, ক্সনতিকতা, ব্যক্তিত্ব ও কর্ম অভিজ্ঞতা সম্পন্ন ও সকল বিচারে দলনিরপেক্ষ এবং বিতর্কিত নহেন এমন ব্যক্তিদের মধ্যে হতে চারজন নির্বাচন কমিশনার নিযুক্ত হতে পারবেন। ন্যূনপক্ষে জেলা জজের মর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তা, ন্যূনপক্ষে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, ন্যূনপক্ষে যুগ্ম-সচিব পদমর্যাদার অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষাবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট নাগরিকদের মধ্য হতে নির্বাচন কমিশনার নিয়োগপ্রাপ্ত হবেন। তবে যিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের, বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোন চাকরি থেকে অবসর গ্রহন বা পদত্যাগের বা অপসারণের পর কিংবা চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ সমাপ্তি বা চুক্তি বাতিলের পর, তিন বছর সময়কাল অতিবাহিত করেননি তিনি নির্বাচন কমিশনার পদে পদায়নের যোগ্য হবেন না।
রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত পৃথক পৃথক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য, প্রতি পদের বিপরীতে ২(দুই) জনের নাম ও পরিচয়সহ সুস্পষ্ট প্রস্তাব লিখিতভাবে পেশ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য বিভিন্ন রাজনৈতিক দলসমূহ হতে প্রাপ্ত ব্যক্তিদের নাম রাষ্ট্রপতি বাছাই কমিটির নিকট প্রেরণ করবেন। বাছাই কমিটি এই সকল নাম হতে প্রধান নির্বাচন কমিশনারের জন্য ২(দুই) জন এবং নির্বাচন কমিশনারের জন্য ৮(আট) জন এইভাবে মোট ১০(দশ) জনের নাম বাছাই করবে। এই প্রক্রিয়ায় বাছাই কমিটি প্রথম প্রস্তাবিত ব্যক্তিদের বিষয়ে বিচার বিশ্লেষণ করবে এবং তাদের মধ্যে যেসব ব্যক্তির নাম সব রাজ‣নতিক দলের প্রস্তাবনায় অভিন্ন (ঈড়সসড়হ) রয়েছে তাঁদের নাম রাষ্ট্রপতির নিকট প্রেরণের জন্য চূড়ান্ত করবে। এইভাবে প্রধান নির্বাচন কমিশনারের জন্য ২(দুই) জন এবং নির্বাচন কমিশনারের জন্য ৮(আট) জন অভিন্ন পাওয়া না গেলে বাছাই কমিটি নিবন্ধনকৃত সকল রাজনৈতিক দল এবং অথবা স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সকল রাজনৈতিক দলের সাথে প্রয়োজন বারবার আলোচনা করবে। এই প্রক্রিয়ায় কোন রাজ‣নতিক দল নতুন নাম প্রস্তাব করতে চাইলে বাছাই কমিটি ঐকমত্য পৌছার স্বার্থে প্রস্তাবিত নতুন নাম গ্রহণ করবে। বাছাই কমিটি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাক্রমে ঐকমত্যের ভিত্তিতে বাকি নাম কিংবা নামসমূহ নির্ধারণ করবে এবং রাষ্ট্রপতির বিবেচনার জন্য প্রেরণ করবে। রাষ্ট্রপতি বাছাই কমিটি কর্তৃক প্রধান নির্বাচন কমিশনারের জন্য বাছাইকৃত ২ (দুই) জনের মধ্যে হতে ১(এক) জনকে প্রধান নির্বাচন কমিশনার এবং বাছাই কমিটি কর্তৃক নির্বাচন কমিশনারের জন্য বাছাইকৃত ৮(আট) জনের মধ্য হতে ৪(চার) জনকে নির্বাচন কমিশনার পদে চূড়ান্ত করবেন। রাষ্ট্রপতি চূড়ান্তকৃত এইসকল ব্যক্তিদের সম্মতি গ্রহণ এবং তাঁদের জীবন বৃত্তান্ত ও সম্পদের বিবরণী জনসমক্ষে প্রকাশ করার ব্যব¯’া গ্রহণ করবেন এবং তাঁদের নিয়োগ প্রদান করবেন।
রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্তকৃত ব্যক্তিদের মধ্যে কেহ সম্মত না হলে, কিংবা অন্য কোন অসঙ্গতি পরিলক্ষিত হলে, বাছাই কমিটি কর্তৃক মনোনীত অবশিষ্ট ব্যক্তিদের মধ্য হতে রাষ্ট্রপতি একই প্রক্রিয়া ও পদ্ধতিতে চূড়ান্ত নিয়োগ প্রদান করবেন। প্রধান নির্বাচন কমিশনারের জন্য বাছাইকৃত ২(দুই) জনই অসম্মতি প্রকাশ করলে প্রধান নির্বাচন কমিশনার মনোনয়নের জন্য একই প্রক্রিয়া ও পদ্ধতিতে নতুন করে বাছাই প্রক্রিয়া শুরু করতে হবে। একইভাবে কমিশনার পদে মনোনীত ব্যক্তিদের মধ্যে অসম্মত ব্যক্তির সংখ্যা যদি এমন হয় যে, কমিশনার পদে বিবেচনার জন্য বাছাই কমিটি কর্তৃক মনোনীত আর কোন ব্যক্তি অবশিষ্ট নেই, তাহলে কমিশনার পদে মনোনয়নের জন্য একই প্রক্রিয়া ও পদ্ধতিতে নতুন করে বাছাই প্রক্রিয়া শুরু করতে হবে। নির্বাচন কমিশনার নিয়োগ করা ছাড়াও নির্বাচন কমিশনকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে করণীয় ও অন্যান্য যে সব বিধি বিধান সময় উযোগী করতে হবে সেই ব্যাপারেও প্রস্তাব দিয়ে আলোচনা করবেন। এছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তিনি আরো কথা বলবেন।
বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা বলেন, ম্যাডাম এর আগে আনুষ্ঠানিকভাবে যে প্রস্তাব দিয়েছেন এর ভিত্তিতেই আলোচনা হবে। এর পর প্রয়োজন হলে আমরা আবারো রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করবো। আমাদের পরিকল্পনা রয়েছে নাম দেওয়ার। দেখা যাক কি আলোচনঅয এর প্রেক্ষিতে নামও দেওয়া হতে পারে। সব বিষয় নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি সময় দিতে পারবেন কিনা আমরা এখনও জানি না তবে , তিনি সময় দিতে না পারলে আমরা তাকে অনুরোধ করবো যাতে করে মাডামের প্রস্তাবের সবগুলো বিষয় তিনি পর্যালোচনা করেন এবং তিনি সিদ্ধান্ত নেন। যা দেশের জন্য ও সবার জন্যই ভালো হবে।











