দিনের পর দিন ধর্ষণ করতো আমার ভাই

32905-rap-botheramarআন্তর্জাতিক ডেস্ক : “আমাকে দিনের পর দিন ধর্ষণ করতো আমার ভাই। ১১ বছর বয়স থেকে শরীরটাকে ভোগ করত। আমার শৈশব চুরি করে নিয়েছে। ভালোবাসা কী সেটাই আমি ভুলে গিয়েছি। মাঝেমাঝে আত্মহত্যা করার ইচ্ছা হয়। চেষ্টাও করেছিলাম কয়েকবার। পারিনি।” আদালতে বিচারকের সামনে জীবনের দুর্বিষহ দিনগুলির কথা বলতে বলতে কেঁদে ফেলেন কারেন ডানচুক নামে এক যুবতি।

গতবছর এপ্রিল মাসে ভাই মাইকেল বার্কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন কারেন। প্রথমে পুলিশ তাকে গ্রেফতার করলেও পরে সে জামিন পেয়ে যায়। মাইকেলের দাবি ছিল, তার বোন মিথ্যা অভিযোগ এনে ফাঁসাতে চেষ্টা করছে। এমনকী, আদালতে বোনের জবানবন্দিকে শোপ অপেরার সঙ্গে তুলনা করে মাইকেল। বলে, কেঁদে সহানুভূতি পেতে চাইছে সে। মিথ্যা অভিযোগ করে পরিবারের বদনাম করছে। যদিও তার দাবি ধোপে টেকেনি।

চলতি বছরে বেশ কয়েকবার এই মামলার শুনানি হয় ম্যানচেস্টার ক্রাউন কোর্টে। সম্প্রতি বিচারক, মাইকেলকে দোষী সাব্যস্ত করেন। তাকে ১৫ বছরের জেলের সাজা দেয়া হয়।

ভাইয়ের শাস্তি হওয়ায় খুশি কারেন। তিনি টুইটারে তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানান। জানা গেছে, কারেন, লেবার পার্টির সাংসদ সাইমন ডানচুকের প্রাক্তন স্ত্রী। বেশ কিছুদিন আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। টুইটারে বোল্ড ছবি পোস্টের জন্য বেশ জনপ্রিয় তিনি।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ