,

খালেদা গণতন্ত্রের জন্য মায়াকান্না করছেন : ইনু

image-5নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য মায়াকান্না শুরু করেছেন যা তার শোভা পায় না। আজ শনিবার কুষ্টিয়ার সার্কিট হাউসে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপির—দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়ার এ মায়াকান্না মাছের মায়ের পুত্রশোকের মতো। উনি (খালেদা) আবার গণতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করছেন। যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ আছে, তারা গণতন্ত্রে বসবাস করবে কি না, এটা জাতির কাছে বড় প্রশ্ন।

তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে যদি নির্ভেজাল গতিতে এগিয়ে নিতে হয়, তাহলে যারা হত্যা, খুন, আগুন-সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের গণতন্ত্রে থাকার কোনো অধিকার নেই।

এ সময় সেখানে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে