,

ভারতীয় বিমান বাহিনীতে মুসলিমদের দাড়ি নিষিদ্ধ, পারবে শিখরা

indian_air_force_racismআন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বিমান বাহিনীতে মুসলিমদের দাড়ি রাখা নিষিদ্ধ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। তবে দাড়ি-গোঁফ রাখতে পারবে শিখ ধর্মাবলম্বীরা।

বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই রায় দিয়েছেন। খবর বিবিসি বাংলা’র।

সুপ্রিম কোর্ট বলেছে, ভারতের বিমানবাহিনীতে শুধু ধর্মীয় অনুশাসনের কারণেই দাড়ি রাখা যেতে পারে।

রায়ে বলা হয়, ইসলাম ধর্মের সঙ্গে দাড়ি রাখার কোনো সম্পর্ক আদালতের সামনে প্রমাণ করতে না পারায় আদালত বিমানবাহিনীর এক মুসলিম সদস্যকে বরখাস্ত করার সিদ্ধান্ত বহাল রেখেছে।

মুহাম্মদ জুবায়ের নামে বিমান বাহিনীর এক কর্পোরালকে দাড়ি রাখার কারণে বরখাস্ত করেছিল ভারতীয় বিমান বাহিনী। পরে এ সিদ্ধান্তে বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তিনি।

বিমান বাহিনী এক নির্দেশিকায় বলেছিল, ২০০২ সালের ১ জানুয়ারির আগে যেসব মুসলিম বিমানবাহিনীতে যোগ দিয়েছেন দাড়ি-গোঁফ নিয়েই, কেবল তারাই দাড়ি রাখতে পারেন। এর পরে বাহিনীতে যোগ দেয়া কোনো মুসলিমকে দাড়ি রাখতে দেয়া হবে না।

শিখ ধর্মের অনুশাসনে দাড়ি-গোঁফ আর লম্বা চুল রাখা ‘বাধ্যতামূলক’ এমন যুক্তি দেখিয়ে তাদের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ করেনি বিমান বাহিনী।

ভারতীয় বিমানবাহিনীর নিয়মাবলীর ৪২৫ নম্বর ধারাতে বাহিনীর সদস্যদের চুল, দাড়ি, গোঁফ কীভাবে ছাঁটতে হবে, তা নিয়ে নির্দিষ্ট নিয়ম আছে। সেখানে ধর্মীয় অনুশাসনের কারণে ছাড় দেয়ার কথাও বলা হয়েছে।

আবেদনকারী জুবায়ের ২০০১ সালের ডিসেম্বরে বিমান বাহিনীতে যোগ দেন। আর ২০০৫ সালের জানুয়ারিতে তিনি ইসলাম ধর্মের অনুসারী এই যুক্তিতে দাড়ি রাখার অনুমতি চেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে