বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের মিসাইলের রেঞ্জ বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত-রাশিয়া

 

আন্তর্জাতিক ডেস্ক :বর্তমানে যে মিসাইলের রেঞ্জ ৩০০ কিলোমিটার, সে মিসাইলের রেঞ্জ আরও বাড়াতে রাজি হল ভারত ও রাশিয়া। ইতোমধ্যেই ভারত ও রাশিয়ার মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে।

redduster1

শুক্রবার ভারতীয় লোকসভায় কেন্দ্রের তরফ থেকে এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সুভাষ ভামরে।
অন্যদিকে, জানা গিয়েছে আগামী কয়েক বছরে ভারতের অস্ত্র-ভাণ্ডারে আসছে আরও বেশি সংখ্যক শক্তিশালী কিছু সুপারসনিক মিসাইল। যে সংস্থা এই মিসাইল তৈরি করে, তারাই এই খবর প্রকাশ করেছে। মূলত ভারত ও রাশিয়া যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করে।

রাশিয়ান সংস্থা এরোস্পেশ লিমিটেডের তরফ থেকে জানানো হয়েছে, ভারত এই অস্ত্র ভারত ও রাশিয়ার কোন বন্ধু দেশকেও বিক্রিও করতে পারে। এই মিসাইলের সমান কোনও মিসাইল এই মুহূর্তে বিশ্বে নেই। গতি কিংবা ক্ষমতায় বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী মিসাইল।

সম্প্রতি চীন সীমান্তে সবথেকে বেশি গতিসম্পন্ন এই মিসাইল মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর গতি হবে ৩০০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আর এতেই আতঙ্ক বেড়ে গিয়েছে চীনের। অন্ধ্রপ্রদেশের সীমান্তে এই মিসাইল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এই মিসাইল রাখা হতে পারে কাশ্মীরেও। পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদেরও সহজেই টার্গেট করা যায় এই মিসাইলের মাধ্যমে। ভারতীয় সেনাবাহিনীর পাঁচটি রেজিমেন্টের প্রত্যেকটিকে ১০০টি করে মিসাইল আছে। ২০০৭ থেকে এই মিসাইল ব্যবহার করছে ভারত।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ