,

আলেপ্পো ছাড়ার সুযোগ বন্ধ করল সিরিয়া

7b07abca26a36b8e2a6f33b933d340e5-5853c0191c84bআলেপ্পো নগরী থেকে বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের যোদ্ধাদের সরিয়ে নেওয়ার যে সুযোগ দিয়েছিল সিরীয় সরকার তা বাতিল করা হয়েছে। বিদ্রোহীরা সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলে এ আলেপ্পো ছাড়ার সুযোগটি বাতিল করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার যুদ্ধে শেষ হওয়ার ঘোষণার পর আলেপ্পো ছেড়ে যাওয়ার সুযোগ সিরীয় বাহিনী। কিন্তু বুধবারই অস্ত্রবিরতি চুক্তি ভেঙে পড়ে ব্যাপক সংঘর্ষ হয় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে। পরে বৃহস্পতিবার আবারও অস্ত্রবিরতির সিদ্ধান্ত হয়। ওই দিন অন্তত ৬ হাজার মানুষ আলেপ্পো ছেড়েছেন। জাতিসংঘের মতে, এখনও শহরটিতে প্রায় ৫০ হাজার মানুষ আটকা পড়েছেন।

সরকার বিদ্রোহীদের বাধা দেওয়াকে আলেপ্পো ছেড়ে যাওয়ার সুযোগ বাতিলের কারণ বললেও বিবিসির খবরে বলা হয়েছে এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে। যেসব বাসে করে আলেপ্পো থেকে মানুষকে সরিয়ে নিচ্ছিল সেগুলো লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে বন্দিদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

সিরিয়ার সরকারের সম্পৃক্ত একটি সামরিক সংবাদমাধ্যম জানিয়েছে, যেসব সড়ক দিয়ে বিদ্রোহী ও বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছিল সেসব সড়কে লোকজন অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের দাবি বিদ্রোহীদের শিয়া অধ্যুষিত ইদলিব প্রদেশের কেফ্রায়া ও ফুয়া শহরে নিয়ে যাওয়ার জন্য। এ এলাকাটি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করে এবং তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী।

সিরিয়ায় জাতিসংঘের বিশেষদূত স্তেফান ডি মিস্তুরা জানিয়েছেন, ‘সেখানে ৪০ হাজার বেসামরিকসহ প্রায় ৫০ হাজার মানুষ আটকা পড়ে আছেন।’ তিনি সতর্ক করে আরও বলেন, ‘কোনও রাজনৈতিক সমাধান ও কার্যকর অস্ত্রবিরতি চুক্তি সম্ভব না হলে ইদলিবই হতে পারে পরবর্তী আলেপ্পো।’

আলেপ্পোতে হামলার জন্য মার্কিন কর্তৃপক্ষ সিরিয়া সরকারের সমালোচনা করে বলছে, ‘এই হামলা গণহত্যা থেকে কম কিছু ছিল না।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ‘শেষ প্রশ্নটি হলো, রাশিয়া সমর্থিত সিরিয়া সরকার কি গঠনমূলক আলোচনার জন্য জেনেভায় যাবে, আর তারা নিজেদের জনগণকে হত্যা করা বন্ধ করবে কিনা।’

সিরিয়া ও রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষের ওপর হামলা চালানোর অভিযোগ তোলা হলেও তা বরাবরই অস্বীকার করে আসছে দেশ দুটি।

বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ তার বাহিনী ও জনগণকে আলেপ্পো ‘মুক্ত’ হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

আলেপ্পোর যুদ্ধে বহু সাধারণ জনগণ নিহত হয়েছেন। তবে তার সঠিক সংখ্যা এখনও বলা সম্ভব হচ্ছে না বলে বিভিন্ন সংস্থা জানিয়েছে।

২০১২ সাল থেকে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল পূর্ব আলেপ্পো। সম্প্রতি সরকারি বাহিনী অঞ্চলটির অধিকাংশ জায়গা দখল করে নেওয়ায় বিদ্রোহীরা কোণঠাসা হয়ে পড়ে। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে