মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে বিমান হামলায় আইএস এর শীর্ষ ২০ নেতা নিহত

4bk40d03f350886eia_800c450-550x309ইরাকে বিমান হামলায় আইএসআই এর প্রায় দুই ডজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে। ইরাকি বিমান বাহিনী মসুল নগরীর কাছে এ বিমান হামলা চালিয়েছে। ইরাকের কৌশলগত গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় নগরী থেকে সন্ত্রাসীদের নির্মূল করতে দেশটির সরকারি বাহিনী এবং তার মিত্র যোদ্ধাদের চলমান অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়।
ইরাকের সামরিক গোয়েন্দা পরিদফতরের তথ্যের ভিত্তিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের এক বৈঠক চলাকালে সামরিক বিমানের হামলা চালানো হয়।
হামলায় ২০ কমান্ডার এবং ৫০ সন্ত্রাসী নিহত হয়। বৈঠকে সন্ত্রাসীরা মসুল থেকে ৬৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ তেল আফারের হামলার পরিকল্পনা করছিল বলে ইরাকি সেনাবাহিনী জানিয়েছে।
এদিকে, উত্তরাঞ্চলীয় নিনেভা প্রদেশের অর্ধেক জেলা দায়েশের কবল থেকে মুক্ত করা হয়েছে বলেও একই দিনে খবর দিয়েছে ইরাকের যৌথ সামরিক কমান্ড বা জেওসি।

 
সূত্র : পার্সটুডে

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন