মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ৩ জনকে হত্যার স্বীকারোক্তি দুতার্তের

 

আন্তর্জাতিক ডেস্ক :দাভাওয়ের মেয়র থাকার সময়ে ব্যক্তিগতভাবে অন্তত তিনজনকে হত্যা করার ফের অকপট স্বীকারোক্তি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে। শুক্রবার বিবিসির অনলাইনের খবরে বলা হয়, তিনি নিজ হাতে তিনজনকে হত্যা করেন। তার বন্দুক থেকে অসংখ্য বুলেট তাদের দেহ বিদ্ধ করে বলেও জানান তিনি।

image-11237

দুতার্তে বিবিসি’কে বলেন, হ্যাঁ এটা ঘটেছে। আমি এ বিষয়ে মিথ্যা কথা বলবো না।যদিও ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র এর কয়েক ঘণ্টা আগে জানিয়েছিলেন, দুতার্তে কাউকে ব্যক্তিগতভাবে হত্যা করেননি।

গত বুধবার থেকেই এ বিষয়ে বিতর্কের জন্ম দেয়। সেদিন খবরে বলা হয়, একটি ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতিনিধি দলকে দুতার্তে বলেন, দাভাওয়ের মেয়র থাকার সময় আমি ব্যক্তিগতভাবে দুষ্কৃতকারীদের হত্যা করতাম। আমি পুলিশকে এটা দেখাতে চাইতাম যে আমি পারলে তোমরা পারবা না কেন।

তিনি বলেন, অামি প্রায় প্রতি রাতেই মোটরসাইকেলে করে দুষ্কৃতিকারীদের খুঁজতে দাভাও ভ্রমণে বের হতাম, যাতে তাদের খুন করতে পারি।

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে প্রায় দুই দশক ধরে দুতার্তে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ের মেয়র ছিলেন। সেসময় অপরাধ দমনের জন্য তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। পাশাপাশি কথিত ডেথ স্কোয়াডকে সমর্থনের জন্য সমালোচিত হন।

যদিও দুতার্তে তার স্বীকারোক্তিমূলক মন্তব্যের কয়েক ঘণ্টা আগে দ্যা আউটস্ট্যান্ডিং ফিলিপিনো অ্যাওয়ার্ড ২০১৬ উপলক্ষে দেয়া বক্তৃতায় জোর দিয়ে বলেছিলেন, আমি খুনি নই।

চলতি বছর মে মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুতার্তে। এখন পর্যন্ত তার এ অভিযানে পুলিশের হাতে প্রাণ হারায় প্রায় ছয় হাজার মানুষ। আন্তর্জাতিক অঙ্গনে তার এ কর্মকাণ্ড বেশ সমালোচিত হয়ে আসছে।

আন্তর্জাতিক চাপকে ভ্রুকুটি দিয়ে তিনি বলেন, হিটলার তিন মিলিয়ন ইহুদিকে হত্যা করেছিল। ফিলিপাইনে তিন মিলিয়ন মাদকাসক্ত আছে। আমি তাদের হত্যা করে খুশি হতে চাই।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন