বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়াকে হ্যাকিংয়ের জবাব দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার হ্যাকিংয়ের উপযুক্ত জবাব দেবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এনপিআর রেডিও’কে দেয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলতে ডেমোক্রেট নেতাদের ইমেইল হ্যাকিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি জড়িত বলে হোয়াইট হাউস অভিযোগ তোলার পর তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

image-11181
ওবামা বলেন, ‘আমি মনে করি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, কোনো বিদেশি সরকার যদি আমাদের নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করে তাহলে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেয়া প্রয়োজন।’

এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা বেন রোডস বলেন, পুতিন যেভাবে নিজের দেশ ও প্রশাসন পরিচালনা করেন, তাতে তাকে না জানিয়ে রুশ হ্যাকাররা এত বড় হ্যাকিংয়ের ঘটনা ঘটাতে পারে না।

মার্কিন কর্মকর্তারা আরো বলেন, গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রতিবেদনে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে রুশ হ্যাকাররা ওই সাইবার হামলা চালিয়েছিল। আর এর নির্দেশনা এসেছিল সর্বোচ্চ কোনো পর্যায় থেকে।

কর্মকর্তারা আরো বলেন, রুশ সরকারের যেকোনো কর্মকাণ্ডের জন্য তো সরকার প্রধান হিসেবে শেষ পর্যন্ত প্রেসিডেন্টই দায়ী হবেন।

তবে রাশিয়া শুরু থেকেই ওই সাইবার হামলার বিষয়ে তাদের কোনো রকম সম্পৃক্ততার সম্ভাবনা নাকচ করে আসছে। নতুন করে হোয়াইট হাউস এই বিতর্ক তোলার পর বৃহস্পতিবারও ক্রেমলিন থেকে বিষয়টিকে ভিত্তিহীন বলে নাকচ করে দেয়া হয়েছে।

অবশ্য এমন সম্ভাবনার কথা নাকচ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, হিলারি নির্বাচনে জিতলে এ নিয়ে কোনো তদন্তই চালাতো না সরকার।

জুলাইয়ে উইকিলিকস ২০১৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ডেমোক্রেটিক দলের সাতজন শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ে চালাচালি হওয়া প্রায় ২০ হাজার ইমেইল ও আট হাজার নথি ফাঁস করে।

ইমেইলগুলোতে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসের আগে বার্নি স্যান্ডার্সের প্রচারণাকে ‘ক্ষতিগ্রস্ত করার’ অভিযোগ আসে। এর জেরে সেসময় পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রধান ডেবি ওয়াজেরমেন শুলজ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ