বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে ট্রাম্পের রাষ্ট্রদূত হচ্ছেন কট্টরপন্থী ফ্রাইডম্যান

 

আন্তর্জাতিক ডেস্ক :ট্রাম্পের সঙ্গে ফ্রাইডম্যানইরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ‘কট্টরপন্থী’ ঋণখেলাপি আইনজীবী ডেভিড ফ্রাইডম্যানের নাম ঘোষণা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রাইডম্যান তার ‘কট্টর ইসরায়েলপন্থী’ বক্তব্যের জন্য পরিচিত।

dfaa9c829d87c0267b50eada690faed2-5853a923394d9

ফ্রাইডম্যান ইসরায়েল-ফিলিস্তিন সংকটের ক্ষেত্রে ‘দুই রাষ্ট্র সমাধান’ নীতির বিরোধী। দুই রাষ্ট্র সমাধান নীতিতে ১৯৬৭ সালের ভৌগলিক সীমানা অনুযায়ী ওই আরবভূমিতে প্যালেস্টাইন ও ইসলায়েলকে পৃথক দুটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়। তবে ফ্রাইডম্যান এই দুই রাষ্ট্র সমাধাননীতির বিরোধিতার মধ্য দিয়ে কার্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেন।

বৃহস্পতিবার ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড ফ্রাইডম্যানের নাম ঘোষণা করে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘তিনি আমার দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বস্ত উপদেষ্টা। ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক তার কূটনৈতিক মিশনের ভিত্তি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের শক্তিশালী সম্পর্ক জরুরি।’

ফ্রাইডম্যানকে রাষ্ট্রদূত ঘোষণার পর ৫৭ বছর বয়সী এই দেউলিয়া আইনজীবী এক বিবৃতিতে বলেন, ‘আমি খুবই গর্বিত এবং আমার ওপর আস্থা রেখে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত করার জন্য প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের প্রতি আমি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমি ক্লান্তিহীনভাবে আমাদের দুই দেশের মধ্যে অলঙ্ঘনীয় বন্ধনকে আরও শক্তিশালী করতে এবং আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে কাজ করবো।’

রাষ্ট্রদূত বানানোর ঘোষণা আসার পর ফ্রাইডম্যান সম্পর্কে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ লিখেছে, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ইসরায়েলের উগ্র-ডানপন্থী রাজনৈতিক অবস্থানকে সমর্থন করে। সংবাদপত্রটিতে বলা হয়, ফ্রাইডম্যানের রাজনৈতিক অবস্থান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর থেকেই কট্টরপন্থী।

চলতি বছরের নভেম্বরে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল, ট্রাম্প নির্বাচিত হলে তার প্রশাসন ইসরাইলে মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে যাবে। এক বিবৃতিতে জেরুজালেমকে ‘ইহুদিদের চিরন্তন রাজধানী’ বলেও উল্লেখ করা হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, ‘শহরটিকে অবশ্যই ইসরায়েলের অবিভক্ত রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে হবে।’

তখন ট্রাম্পের উপদেষ্টা ফ্রাইডম্যান ওই বিবৃতি সম্পর্কে বলেন, ‘জনমতের ভিত্তিতে’ এমনটা করতে চান ট্রাম্প। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রাইডম্যান বলেন, ‘এটা নির্বাচনের প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি রক্ষার আকাঙ্ক্ষাও আমাদের রয়েছে।’

২০০৯ সালে ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্ট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান ফ্রাইডম্যানের আটলান্টিক সিটি ক্যাসিনোর তিনটি হোটেল লোকসানে পড়ে। দেনা শোধ করতে না পারায় হোটেল ব্যবসায় ব্যর্থ ফ্রাইডম্যানকে দেউলিয়া ঘোষণা করে ব্যাংক কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ