,

২৫ বছরের মধ্যে ইসরায়েল আর থাকবে না!

photo-1481818219আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২৫ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব আর থাকবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর এই বক্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ইসরায়েল বাঘ, খরগোশ নয়।’

সম্প্রতি কাজাখস্তানে সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী তেহরানের উ্দেশে এই বার্তা দেন।

জেরুজালেম পোস্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু বলেন, ‘আমাদেরকে হুমকি দেবেন না, আমরা খরগোশ নই, আমরা বাঘ। যদি আপনি আমাদের হুমকি দেন, তাহলে নিজেরাই বিপদে পড়বেন।’

সম্প্রতি আয়াতুল্লাহ আল খামেনি মুসলিমদের জেরুজালেম দখলে ‘প্রতিরোধ ও যুদ্ধ’ করার আহ্বান জানান। জেরুজালেমকে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ই রাজধানী বলে দাবি করছে।

এক টুইটার বার্তায় খামেনি বলেন, ‘অন্য কোনো সমাধান নেই। ইরান ফিলিস্তিনিদের মুসলিম বিশ্বের অগ্রাধিকার বিবেচনা করে থাকে।’

২০১৫ সালের মন্তব্য পুনরাবৃত্তি করে খামেনি লিখেছেন, ‘আমি এর আগেও বলেছি, যদি মুসলমান ও ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ হয় এবং সবাই মিলে যুদ্ধ করে, তাহলে আগামী ২৫ বছরের মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব থাকবে না।’

অন্যদিকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ‘যদি ইরান তার নীতি ও ইসরায়েলের প্রতি মনোভাব পরিবর্তন না করে তাহলে আমরা আমাদের পরিবর্তন করব।’

কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। নাজারবায়েভ ইসরায়েল ও ইরান দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলছেন। আগামী সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কাজাখস্তান সফরে যাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে