,

‘আমি একজন মুসলমানের পাশে বসব না’

nadiaনিউজ ডেস্ক : ব্রিটেনের সেলিব্রিটি বাংলাদেশি বংশোদ্ভুত নাদিয়া হুসেন বলছেন ট্রেনে এক যাত্রী তার প্রতি বর্ণবাদী আচরণ করেছে।

ব্রিটিশ টেলিভিশনে কেক ও অন্যান্য খাবার বেক করার প্রতিযোগিতা ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’-এ বিজয়ী হবার পর নাদিয়া হুসেন ব্রিটিশ সমাজে এখন সুপরিচিত একটি নাম।

নাদিয়া বলেছেন, বুধবার ট্রেনে এক পুরুষ, তার পাশে বসতে অস্বীকৃতি জানায় তিনি মুসলিম বলে। ‘আমি একজন মুসলমানের পাশে বসব না,’ লোকটি ৩১ বছরের নাদিয়াকে উদ্দেশ্য করে বলে।

এই ঘটনা সম্পর্কে এক টুইট বার্তায় নাদিয়া লিখেছেন ‘তার অজ্ঞতাই তার ধ্বংস ডেকে আনবে। ’ নাদিয়া আগেও বর্ণবাদী হামলা নিয়ে লিখেছেন এবং লিখেছেন বর্ণবাদ ‘এখন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে বলে মনে হয়। ’

‘আমি জানি আমাকে একপাশে ঠেলে দেয়া হবে, গালি শুনতে হবে- কারণ এমনটা হচ্ছে। হয়ে আসছে বছরের পর বছর ধরে। ’

ব্রিটিশ বেকিং অনুষ্ঠানে বিজয়ী হবার পর নাদিয়া এখন লেখালেখি করেন এবং টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপন করেন।

এ বছরের ‘বেক অফ’ অনুষ্ঠানের একজন প্রতিযোগী রাভ বানসাল নাদিয়ার টুইটের উত্তরে বলেছেন তারও একই ধরনের অভিজ্ঞতা হয়েছে।

‘ওই ব্যক্তি কোনোদিন আপনার মত ভাল মানুষ হতে পারবে না,’ রাভ লিখেছেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে পারেননি নাদিয়া হুসেনের মুখপাত্র।

সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে