,

২২ ডিসেম্বর আদালতে না গেলে খালেদা জিয়ার জামিন বাতিল

image-12111আদালত প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২২ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তিনি না গেলে তার জামিন বাতিল হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারক আবু আহমেদ জমাদার।

বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের তারিখ ছিল আজ। কিন্তু খালেদা জিয়া আদালতে উপস্থিত হননি। এরপর আগামী বৃহস্পতিবার তাকে হাজির হতে সময় বেঁধে দেন বিচারক।

আদালতে নাইকো দুর্নীতি এবং বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করা ছিল। কিন্তু বিএনপি নেত্রীর আবেদনের পর শুনানি পেছায়।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ২ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে