বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাচ্ছেন না খালেদা

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির তিন মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার গভীর রাতে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

image-10999

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের তারিখ ছিল আজ বৃহস্পতিবার (১৫ডিসেম্বর)। এছাড়া এদিন নাইকো দুর্নীতি এবং বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ছিল আজ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় গত বৃহস্পতিবার বিশেষ আদালতে হাজির হয়ে উচ্চ আদালতে করা আবেদনের আদেশ না আসা পর্যন্ত শুনানি মুলতবি করার আবেদন করেন খালেদার আইনজীবীরা। পরে আবেদন মঞ্জুর করে ১৫ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনের নতুন তারিখ ধার্য করেন বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালে দায়ের হওয়া এ মামলায় মোট ৩২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর আসামিরা হলেন বিগত চারদলীয় জোট সরকার আমলে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এদের মধ্যে জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

নাইকো দুর্নীতি মামলা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলা চার্জ শুনানির দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। গত ১৬ নভেম্বর ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মো. আমিনুল ইসলাম আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এই তারিখ ধার্য করেন।

মামলাটি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ-টু আপিল শুনানির জন্য অপেক্ষাধীন থাকায় চার্জ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়।

এর আগে ২০১৫ সালের ২৯ নভেম্বর একই আদালতে খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটির তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটের বৈধতা চ্যলেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রীট আবেদন করলে ২০০৮ সালের ৯ জুলাই হাইকোর্ট নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। ২০১৫ সালের ১৮ জুন হাইকোর্ট রুল ডিচার্জ করে স্থাগিতাদেশ প্রত্যাহার করেন।

ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেয়ার’ অভিযোগে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়। মামলাটিতে ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর এ মামলায় জামিন পান খালেদা।

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা: বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির জন্য আজ ১৫ ডিসেম্বর দিন ধার্য ছিল।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম করে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করা হয়। এ ঘটনায় ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে লাভবান হয়েছে। পরে ঘটনার তদন্ত করে একই বছরের ৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলায় খালেদা জিয়া ছাড়া অপর আসামিরা হলেন— মরহুম সাবেক পাঁচ মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম শামসুল ইসলাম, আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আলতাফ হোসেন, ব্যারিস্টার আমিনুল হক, এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক এমডি মো. সিরাজুল ইসলাম ও হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ