বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগ থেকে শিক্ষা নিতে হবে : এরশাদ

ersad_borisalনিউজ ডেস্ক : শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশমাতৃকার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে ত্যাগ স্বীকার করে গেছেন, তা থেকে আমাদের শিক্ষাগ্রহণ করতে হবে।

আজ বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এরশাদ বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মদানের কথা আমরা ভুলতে পারি না। হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করেই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তার দু’দিন পরেই হানাদারদের চূড়ান্ত পতন ঘটে। দেশে শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হলেই তাদের স্বপ্ন পূরণ হবে।

তিনি বলেন, বিজয়ের প্রাক্কালে আমরা যাদের হারিয়েছি সেই অভাব কোনোদিন পূরণ হবে না। তাদের আত্মদানের শিক্ষা থেকেই আমাদের সবাইকে দেশ গড়ার অঙ্গীকার নিতে হবে।

এ সময় অন্যদের মধ্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত