বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউজের পথে এখনও যারা ট্রাম্পের প্রতিবন্ধকতা

tdy_jackson_trumpআন্তর্জাতিক ডেস্ক : নভেম্বর মাসে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করা হলেও বিষয়টি আনুষ্ঠানিক হতে ১৯ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওইদিন পরবর্তী প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের ইলেকটোরাল কলেজের ৫৩৮ জন সদস্য একত্রিত হবেন ।

মার্কিন সংবিধান অনুযায়ী, এই ইলেকটোরাল কলেজের ভোটের তেমন কোন প্রভাব নেই। প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তারা ‘রাবার স্ট্যাম্পের’ মতো কাজ করেন।

তবে ২০১৬ সালে ইলেকটোরাল কলেজের ভূমিকায় মনে হচ্ছে তারা এ ভূমিকার ক্ষেত্রে প্রচলিত রীতির ব্যত্যয় ঘটাতে পারেন।

ইলেকটোরাল কলেজের বেশ কিছু সদস্য এরই মধ্যে বলা শুরু করেছেন যে, প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তাদের ‘রাবার স্ট্যাম্প’ হবার যে ভূমিকা সেখানে পরিবর্তন আনতে হবে। ক্লিনটন শিবিরও এরই মধ্যে এই চিন্তাধারাকে সমর্থন করছে।

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে প্রমাণের জন্য ইলেকটোরাল কলেজের ১০ জন সদস্য জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কাছে ব্রিফিংয়ের অনুরোধ করেছেন। এই ইলেকটোরাল কলেজের সদস্যদের মধ্যে নয়জন ডেমোক্রেট ও একজন রিপাবলিকান। ক্লিনটন প্রচারণা শিবিরের প্রধান জন পোডেস্টা এ ধরনের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।

মার্কিন সংবিধানে ইলেকটোরাল কলেজ পদ্ধতি চালু করেছেন অ্যালেক্সজান্ডার হ্যামিলটন। তিনি লিখেছিলেন, কোন অযোগ্য কিংবা বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত ব্যক্তি যাতে প্রেসিডেন্ট হতে না পারেন সেজন্য যুক্তরাষ্ট্রের সংবিধানে ইলেকটোরাল কলেজ পদ্ধতি চালু করা হয়েছে।

যে ১০ জন ইলেকটোরাল কলেজ জাতীয় গোয়েন্দা সংস্থার কাছে ব্রিফিংয়ের অনুরোধ করেছেন, তাদের যুক্তি হচ্ছে রুশ হ্যাকাররা ডেমোক্রেটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের প্রচারণার সঙ্গে জড়িত কর্মকর্তাদের যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে তথ্য নিতে চেয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল ট্রাম্পকে সহায়তা করা। এ সংক্রান্ত প্রমাণ গোয়েন্দাদের কাছে আছে বলে তারা উল্লেখ করেছেন।

টেক্সাস অঙ্গরাজ্যের এক রিপাবলিকান বলেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন না। কিন্তু ট্রাম্পের আনুষ্ঠানিক বিজয় আটকে দিতে সেই অঙ্গরাজ্যের অন্য ৩৬ ইলেকটোরাল কলেজকেও একই পদক্ষেপ নিতে হবে।

অনেক বিশ্লেষক বলেন, যিনি এ ধারণার প্রবর্তন করেছেন তিনি কখনো ইচ্ছা পোষণ করেননি যে ইলেকটোরাল কলেজের সদস্যরা তাদের বিবেচনা অনুযায়ী কাজ করবেন। যদি সেটা হতো তাহলে অতীতে ইলেকটোরাল কলেজের সদস্যরা ভিন্নভাবে কাজ করতো। কিন্তু তারা সেটা কখনো করেনি। তারা নিজেরা কখনো একত্রিত হয়নি এবং কোন বিষয়ে আলোচনা বা বিতর্কও করেনি।

তাছাড়া যুক্তরাষ্ট্রের ২৯টি রাজ্যে এমন আইন আছে যে সাধারণ ভোটারদের ভোটে যে প্রার্থী বিজয়ী হবেন, ইলেকটোরাল কলেজের সদস্যদেরও তাকে সমর্থন করতে হবে। কিন্তু কলোরাডো অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির দুইজন সদস্য এই আইনকে চ্যালেঞ্জ করছেন। যদিও ডোনাল্ড ট্রাম্প শিবির সেটির বিরোধিতা করছে।

এতো কিছুর পরেও বাস্তবতা হচ্ছে, ট্রাম্প বেশ দুর্বল সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে যাচ্ছেন। হিলারির চেয়ে তিনি ২৮ লাখ ভোট কম পেয়েছেন। এছাড়া তার ইলেকটোরাল কলেজ প্রাপ্তির সংখ্যা ৫৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত ৫৮টি প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটরাল কলেজ প্রাপ্তির বিবেচনায় ট্রাম্পের অবস্থান ৪৬তম। সেটিও ট্রাম্পের সমর্থনের একটি দুর্বল দিক।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ