বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ ‍ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ কথা জানান।

image-10634

বঙ্গবন্ধু এভিনউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।

মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব সব দলের সঙ্গে আলোচনা করেছিলেন। সার্চ কমিটি গঠন করে তিনি একটি সুন্দর নির্বাচন কমিশন উপহার দিয়েছিলেন। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন। এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি তিনি সবার সাথে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন উপহার দেবেন।

বিএনপি বারবার নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় দাবি করে হানিফ বলেন, বিএনপির উদ্দেশ্য হচ্ছে নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। আন্দোলনের কোনো ধরনের সুযোগ না পেয়ে তারা নির্বাচন কমিশন নিয়ে ইস্যু সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, নির্বাচনের সময় বিএনপি জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে মানুষ হত্যা করেছে। তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে। জাতি আজ জানতে চায় বিএনপি কোন অধিকারে মানুষের ভোটাধিকারের কথা বলে।

নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব প্রসঙ্গে হানিফ বলেন, এই ১৩ দফা দিয়ে আপনি জাতির সামনে আবারো আপনার মুখোশ উন্মোচন করেছেন। আপনি মানবতাবিরোধী, যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে প্রমাণ করেছেন তাদের সাথে আপনার আত্মার সম্পর্ক। এ সম্পর্ক কখনো ছিন্ন হওয়ার নয়।
নারায়ণঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির ষড়যন্ত্র থাকতে পারে এমন সন্দেহ প্রকাশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ষড়যন্ত্র ছাড়া বিএনপি কোনো কিছু চিন্তা করতে পারে না। নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়েও তাদের ষড়যন্ত্র থাকতে পারে। কারণ সেখানে বিএনপির যোগ্য প্রার্থী তৈবুর খন্দকার সাহেব। উনি এবার প্রার্থী হননি। কেন হননি সেটি তিনি নিজেই জানেন।

তিনি আরো বলেন, আসলে নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নিজেদের প্রার্থীকে কোরবানি দিতে দ্বিধা করে না। এই ভয়ে এবার তৈমুর নির্বাচনে প্রার্থী হননি। আসলে বিএনপি চায় যে কোনো মূল্যে নির্বাচনকে বিতর্কিত করতে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়নে জন্য বিএনপির দাবি অযৌক্তিক দাবি করে হানিফ বলেন, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে এমন কোনো পরিবেশ সৃষ্টি হয়নি যে সেখানে সেনা মোতায়ন করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর আলী, কার্যকরী সভাপতি ফজচলুল হক মন্টু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত