বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ জানুয়ারি জাপার ঐতিহাসিক দিন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দুটি দলের ব্যর্থতার মধ্য দিয়ে একটি দলের উত্থান হবে, আর সে দল এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। সে লক্ষে আগামী পহেলা জানুয়ারির মহাসমাবেশ হবে রাজনীতির টার্ণিং পয়েন্ট। সেদিন আমাদের সাংগঠনিক উত্থানের এক ঐতিহাসিক দিন।

image-10269

শনিবার বিকেলে রাজধানীর রূপনগর দুয়ারীপাড়ায় ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপার মহাসচিব বলেন, একটি অনিশ্চয়তা সংশয় বাংলাদেশের রাজনীতিতে বিরাজ করছে। দুই দলের মধ্যে যে দুরত্ব বা রাজনৈতিক দলগুলোর মাঝে আজ যে বিভেদ চলছে, এই দুরত্ব নিরসন করার জন্য জাতীয় পার্টি হচ্ছে মাধ্যম শক্তি। জনগণ হানাহানি চায় না। দেশবাসী শান্তি চায়। নব্বইয়ের পর থেকে শাসকগোষ্ঠী এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, সত্য ও সৎ পথে চলতে গেলে অনেক বাধা-বিপত্তি আসবে। তবে এতে হতাশ না হয়ে পড়লে কাঙ্খিত লক্ষে পৌছানো সম্ভব। জাতীয় পার্টির কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। অন্ধকারে পথে রাষ্ট্রক্ষমতায় আসতে চায় না। আমাদের স্বর্ণজ্জ্বল অতীত রয়েছে। দেশের জনগণ আর আল্লাহর রহমত আমাদের সাথে আছে, তাই শত ষড়যন্ত্র করেও আমাদের ধ্বংস করতে পারেনি। আমরা আল্লার কাছে ফরিয়াদ করি এরশাদ এবং জাতীয় পার্টির উপর যে অবিচার, অত্যাচার হয়েছে তা যেন অন্যকোন ব্যাক্তি বা দলের প্রতি না হয়।

থানা আহবায়ক খলিল মোল্লার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতি। আরো বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন বাবুল, আমানত হোসেন আমানত, সুলতান আহমেদ সেলিম, জাহাঙ্গীর আলম পাঠান, কামরুল হুদা কাজল, মাহফুজ মোল্লা, শেখ নাসির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত