বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মাজার সরানো হবে আ.লীগের চরম ভুল সিদ্ধান্ত : মওদুদ

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, লুই আই কানের নকশার ওপর ভিত্তি করে জিয়াউর রহমানের মাজার সরানো হবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের চরম ভুল সিদ্ধান্ত।শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে মহান বিজয় দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

image-10148

মওদুদ আহমেদ বলেন, হঠাৎ লুই আই কানের নকশার কথা আসছে কেন। বড় কথা হলো শহীদ জিয়ার মাজার সরানো। এটা করা হলে জাতি তাদের ঘৃণার চোখে দেখবে। এটা এক ধরনের নিচু মনের কাজ। পাকিস্তান সরকার শেরে বাংলা নগরে রাজধানী প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তাহলে আমরা কি ধরে নেব যে তারা পাকিস্তানের সেই কাজ বাস্তবায়নের জন্য এসব করতে যাচ্ছে।

বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, আজকের বাস্তবতা হলো দেশে রাজনীতি আছে অথচ গণতন্ত্র নেই। আপনারা জানেন কিভাবে সরকার নির্বাচিত হয়েছে। আজকে কোথাও কোনো বিচার ব্যবস্থা নেই। আইন আছে, গণমাধ্যম আছে কিন্তু সবকিছু আজ নিয়ন্ত্রিত।

নারায়নগঞ্জের সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে বক্তব্য বিবৃতিতে সবকিছু ঠিকঠাক আছে। আসল চিত্র দেখা যাবে নির্বাচনের দিন। আগের অভিজ্ঞতা বলে যে, নির্বাচনের আগে মামলা দিয়ে স্থানীয় নেতাদেরও হাজতে পাঠাবে এবং দলের নেতাকর্মীদের বাড়ি থেকে বের হতে দেবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও শক্তিশালী করার জন্য আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করেছি। আশার কথা হলো, সরকার বলেছে তারা রাষ্ট্রপতি যা বলবে তাই শুনবে। এখন দেখার বিষয় রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু করার জন্য কি পদক্ষেপ নেয়। আমরা যে প্রস্তাব দিয়েছি তার আলোকে যদি নির্বাচনক কমিশন গঠন করে তারপরও একটা প্রশ্ন থেকে যাবে যে, কি ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে। সেই সরকার কিভাবে গঠিত হবে।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জে. (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত