,

আলেপ্পোতে যুদ্ধবিরতি প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় বিদ্রো্হী নিয়ন্ত্রিত যুদ্ধবিধ্বস্ত শহর আলেপ্পোতে সাতদিনের যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা একটি প্রস্তাবে ভোটো দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য চীন ও রাশিয়া।

মিশর, নিউজিল্যান্ড ও স্পেনের তোলা ওই যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র ভেনেজুয়েলা আর পক্ষে ভোট দিয়েছে অপর ১১ অস্থায়ী সদস্য দেশ। তবে ভোটদানে বিরত থেকেছে অ্যাঙ্গোলা।

92845135রাশিয়ার দাবি, নিয়মানুযায়ী নিরাপত্তা পরিষদে তোলা যেকোনো প্রস্তাব তোলার পর ভোটাভুটির জন্য সদস্য দেশগুলোকে অন্তত ২৪ ঘণ্টা সময় দিতে হয়। কিন্তু এ প্রস্তাবের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি।

তবে জাতিসংঘের রাশিয়ান স্থায়ী প্রতিনিধি ভিতালি চারকিনের এ অভিযোগ উড়িয়ে দিয়ে মার্কিন সহকারী প্রতিনিধি মিশেল সিসন বলেছেন, এটি রাশিয়ার অজুহাত মাত্র।

এদিকে, সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব আলেপ্পোর বেশিরভাগ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা তারা পুনর্দখল করেছেন। গত সপ্তাহের অভিযানে সরকারি বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর অন্তত ৭০ ভাগ জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ।

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে অন্তত এক লাখ মানুষ আটকা পড়ে আছে। তাদের জন্য সেখানে খাদ্য সরবারহ ও চিকিৎসা সেবার কোনো ব্যবস্থা নেই। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে