,

বিজয় শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধা সমাবেশ করতে চায় বিএনপি

unnamed-file-1নিজস্ব প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধা সমাবেশ করতে চায় বিএনপি। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, এই কর্মসূচি পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হবে। তাঁরা আশা করছেন যে এ ব্যাপারে তাঁরা সহযোগিতা পাবেন।

আজ আসন্ন স্বৈরাচার পতন দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সাভার জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বিজয় শোভাযাত্রার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে, গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও সারা দেশের জেলা কার্যালয়গুলোতে আলোকসজ্জা করা হবে। আগামী ২৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করবে বিএনপির অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দল। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হবে। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। এই আলোচনা সভাগুলোর স্থান অনুমতি সাপেক্ষে পরে জানানো হবে।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে