গণজাগরণ মঞ্চে লাঠিচার্জ, আটক ১১, আন্দোলন অব্যাহতের ঘোষণা

gono jagoron moncho-2পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে গুলশান ২ চত্বরে সমবতে হওয়া গণজাগরণ মঞ্চের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকেও আটক করে পরে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটায় গণজাগরণ মঞ্চের কর্মীরা পাকিস্তান হাইকমশিন ঘেরাওয়ের লক্ষ্যে কমিশন কার্যলয়ের দিকে এগুতে চাইলে পুলিশের সংগে সংগে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের এক পর্যায়ে ইমরান এইচ সরকার ও খুশী কবিরকে আটক করা হলেও ছেড়ে দেওয়া হয়। পুলিশের বাধা পেয়ে মঞ্চের কর্মীরা প্রথমে মাটিতে শুয়ে পড়ে। এরপর পুলিশ কর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের লাঠিচার্জ ও আটকের পরে ইমরান এইচ সরকার জানান, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

এসময় ইমরান এইচ সরকার মঞ্চের কর্মীদের ওপর নির্যাতন ও অসদাচরণের অভিযোগ তোলেন পুলিশের বিরুদ্ধে।

পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাহাবুদ্দিন লাটিচার্জ ও আটক প্রসঙ্গে বলেন, কারো ওপর নির্যাতন বা অসদাচরণ করা হয়নি। শুধুমাত্র ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কূটনৈতিক পাড়ায় এ ধরনের কর্মসূচি চলতে দেওয়া যায় না।   

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী