বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গাজীপুরের মান্নানকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করা হচ্ছে’

fokhrulনিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (বরখাস্তকৃত) এম এ মান্নানকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করা হচ্ছে। এটি সরকারের প্রতিহিংসামূলক চরিত্রের বহিঃপ্রকাশ।

আজ শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেছেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (বরখাস্তকৃত) এম এ মান্নান জামিন পাওয়ার পরও বারবার চক্রান্তমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে। এভাবে আটকে রেখে তাকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করা হচ্ছে। এটি সরকারের প্রতিহিংসামূলক চরিত্রের বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে মান্নানকে পর্যুদস্ত করার অপচেষ্টা করছে। ভোটের রাজনীতিতে পরাজিত হয়ে স্বয়ং সরকারপ্রধান নিজেই প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছেন। বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত ফলপ্রসূ হবে না।

মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, কারাগার থেকে বের হয়ে মান্নান যাতে মেয়রের দায়িত্ব পালন করতে না পারেন, সে জন্য নতুন করে বানোয়াট মামলা দিয়ে তাকে নাজেহাল করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ