ভোট অধিকার রক্ষায় একতরফা ইসি নয় : টুইটে খালেদা জিয়া

khaleda-1নিউজ ডেস্ক : আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার এক টুইটে তিনি এই আহ্বান জানান। টুইটে খালেদা জিয়া বলেন, সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার বা তুচ্ছ কোনো বিষয় এটা নয়। তাই আলোচনা দরকার, একতরফা ইসি নয়। নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে। এরপরও বিএনপির নেতারা প্রস্তাবটি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে আসছেন। প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সময় চেয়ে দলটি ইতিমধ্যে বঙ্গভবনে চিঠিও দিয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নির্বাচন কমিশন গঠন করবেন। তবে বর্তমান কমিশন গঠনের আগে তখনকার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছিলেন এবং একটি সার্চ কমিটির মাধ্যমে এই কমিশন গঠন করেছিলেন।

এবার খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, তাতে সব দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে একটি সার্চ কমিটি এবং সব দলের ঐকমত্যের ভিত্তিতে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার কথা বলা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ঐকমত্যে না পৌঁছা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পৃথক এক টুইটার বার্তায় কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন